

রাসেল আহমেদ, হোমনা( কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার হোমনায় দোকানের ভিতরে ব্যাটারী চালিত অটোরিকশার ব্যাটারী বিস্ফোরণে অগ্নিকাণ্ড হয়েছে। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
রবিবার (২৩ নভেম্বর) রাত দশটার দিকে হোমনা চৌরাস্তায় আলামিন এস এস থাই গ্যালারী দোকানে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক স্থানীয়দের সহযোগিতায় হোমনা উপজেলা ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, এ দোকানের ভেতরে প্রতিদিন একটি অটোরিকশা চার্জ দেওয়া হতো। ধারণা করা হচ্ছে, চার্জ দেওয়া অবস্থায় ব্যাটারি থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। আগুনের আশপাশের দোকানের কোন ক্ষতি না হলেও দোকানের ভেতরের সিলিং, অটোরিকশাসহ মালামাল পুড়ে যায়। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দোকান মালিক মো. হানিফ মিয়া জানিয়েছেন।
দোকান মালিক হানিফ মিয়া বলেন, আমার একটি অটোরিকশাটি দোকানের ভেতরেই চার্জ দিতাম। আজ হয়তো ব্যাটারিতে সমস্যা হওয়ায় আগুন ধরে গেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে হোমনা উপজেলা ফায়ার সার্ভিস জনগণের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রনে আনে । না হলে আরও বেশি ক্ষতি হতে পারতো।
স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিস্থিতি শান্ত রয়েছেন।