

রাসেল আহমেদ, হোমনা প্রতিনিধি:কুমিল্লার হোমনায় বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী এডভোকেট আজিজুর রহমান মোল্লা বিএনপির রাষ্ট্র কাঠামোর ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ ও ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে ব্যাপক গনসংযোগ করেছেন।
শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে হোমনা উপজেলার রামকৃষ্ণপুর বাজারে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বাজারের ব্যবসায়ী, ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে ৩১ দফার লিফলেট বিতরণ ও ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গনসংযোগ করেন।
এসময় এডভোকেট আজিজুর রহমান মোল্লা বলেন, বর্তমান পরিস্থিতিতে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ বাস্তবায়নের বিকল্প নেই। দেশ ও জাতির উন্নয়নে এটির বাস্তবায়ন এখন অপরিহার্য হয়ে উঠেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানান তিনি। তিনি আরো বলেন, আমি সেই শুরু থেকে বিএনপির রাজনীতির সঙ্গে যুুক্ত আছি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমি কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। যদি আমি মনোনয়ন পাই তাহলে বিএনপির সাবেক মন্ত্রী মরহুম এমকে আনোয়ারের অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করবো।লিফলেট বিতরণ ও গণসংযোগকালে বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের স্থানীয় নেতকর্মীগণ উপস্থিত ছিলেন।