1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
হোমনায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, বর্ণাঢ্য র‍্যালী | সকালের খবর ২৪
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমতলীতে জমিজমা নিয়ে বিরোধ ২ নারীসহ ৩জনকে পিটিয়ে জখম গর্জনিয়া ফাঁড়ী পুলিশের অভিযানে ২৫ টি মোবাইল ফোন ও সিএনজিসহ ৪ যুবক আটক নাকুগাঁও সীমান্ত দিয়ে দেশে ফিরলেন কুড়িগ্রামের ৬ মৎস্যজীবী গাজীপুর-১ আসন কালিয়াকৈরে নির্বাচনী প্রচারণায় বিএনপি মনোনীত প্রার্থী মোরেলগঞ্জে পালিত হলো আন্তর্জাতিক দূর্নীতি দিবস মোরেলগঞ্জে বেগম রোকেয়া দিবস পালিত ‎পাঁচবিবিতে আন্তর্জাতিক দুর্নীতি দমন দিবস পালিত ‎ আটঘরিয়ায় বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা মুত্তাকী কল্যাণ সংস্থার উদ্যোগে অসহায়দের মাঝে কম্বল বিতরণ বিজিবির অভিযানে ৪কোটি টাকার মাদক অস্ত্র-চোরাচালান কৃত পন্য জব্দ

হোমনায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, বর্ণাঢ্য র‍্যালী

  • প্রকাশিতঃ শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৯৯ বার পঠিত

রাসেল আহমেদ, হোমনা (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার হোমনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) সকালে হোমনা উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে হোমনা বাসস্ট্যান্ডের দলীয় কার্যালয়ে সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিপ্লব ও গনসংহতি দিবস উপলক্ষে সকাল থেকেই বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীগণ মিছিল, স্লোগান নিয়ে দলীয় কার্যালয়ে আসতে থাকেন। এরপর দলীয় নেতাকর্মী ও জনসাধারণদের নিয়ে বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়। ‌র‍্যালিটি হোমনা পৌর সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে হোমনা পৌর সুপার মার্কেটের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূইয়া।

সভায় হোমনা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুকুল, পৌর বিএনপির সভাপতি ছানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জাকির হাসান জকি, আবদুল আজিজ খন্দকার, মিজানুর রহমান, ব্যারিস্টার সাইফুল ইসলাম উজ্জল, আবদুল লতিফ, মো. শাহ আলম হিমেল, দুলালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হারুন অর রশীদ, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন সরকার, মো. আবদুল ওহাব, সাইদুল হাসান শাহীন, রেজাউল করিম মামুন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, “৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। এই দিনের চেতনা ধারণ করে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

এসময় কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূইয়াকে দলের মনোনয়ন দেয়ার জন্য বিএনপির হাই কমান্ডের প্রতি আহ্বান জানান স্থানীয় নেতৃবৃন্দ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD