1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
হোমনায় ইসলামী শ্রমিক আন্দোলন নেতার বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’র অভিযোগে সংবাদ সম্মেলন | সকালের খবর ২৪
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
মহিপুর থানাকে উপজেলায় রূপান্তর করা হবে-এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালী-৪ নির্বাচনী আসনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারনা শুরু বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনার মধ্য দিয়ে হাটহাজারীতে মীর হেলালের গণসংযোগ শুরু জীবননগরে কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার সমাপনী ও পুরষ্কার বিতরণ নওগাঁ-৬ আসনে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করলেন শেখ রেজাউল ইসলাম রেজু বোয়ালমারীতে ট্রেনে কেটে মহিলার মৃত্যু বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হলো স্পোর্টস কার্নিভাল-২০২৬ চট্টগ্রাম-৯ আসনে বিএনপির প্রার্থী আবু সুফিয়ানের নির্বাচনী প্রচারণার উদ্বোধনকালে-মীর নাছির বিএনপি জনগনের দাবী আদায়ের দলঃরূপসায় আজিজুল বারী হেলাল চট্টগ্রাম প্রেসক্লাবে মতবিনিময় সভায় ইইউ প্রতিনিধিদল

হোমনায় ইসলামী শ্রমিক আন্দোলন নেতার বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’র অভিযোগে সংবাদ সম্মেলন

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ২২২ বার পঠিত

রাসেল আহমেদ, হোমনা প্রতিনিধি:
কুমিল্লার হোমনায় ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ এর সভাপতি মো. বশির আহম্মেদ সহ তার দুই ভাই ও দুই মামাতো ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ জুন) বিকালে উপজেলার মাথাভাঙ্গা মুন্সীর হাট তার ব্যবসা প্রতিষ্ঠান বশির এন্টারপ্রাইজে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো. বশির আহম্মেদ বলেন, মাথাভাঙ্গা ইউনিয়নের ছয়ফুল্লাহ কান্দি গ্রামের মৃত মতিন মুন্সির ছেলে পলাশ ও তার চাচাতো ভাই পারভেজ ও শাহ আলীর নেতৃত্বে একটি মাদক সিন্ডিকেট গড়ে উঠে। আমার প্রতিষ্ঠিত সমাজ কল্যান সংগঠনের পক্ষ থেকে কয়েক মাস আগে এলাকাবাসীকে সাথে নিয়ে তাদের মাদকের আস্তানা ভেঙ্গে ফেলা হয়েছে। সেই ঘটনার পর থেকে আমার সাথে শত্রুতা করে আসছে।

তিনি বলেন গত ৫ মে দুপুরে মাদক ব্যবসার আধিপত্ত নিয়ে পলাশের চাচাতো ভাই শাহ আলী মেম্বার ও পারভেজের নেতৃত্বে একদল সন্ত্রাসী পলাশকে কুপিয়ে মারাত্মক জখম করে। হাসপাতালে চিকিৎসাধীন পলাশ এ ঘটনা নিজেই স্বীকার করেছে। পরবর্তীতে ৮/৫/২০২৫ এ তার মা সালমা বেগম বাদী হয়ে প্রকৃত আসামীতে বাদ দিয়ে আমি সহ আমার আপন ৩ ভাই ও আমার ২ মামাতো ভাইকে আসামী করে ৭ জনের নামে একটি হোমনা থানায় ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা দায়ের করেছেন। মামলা নং -৭ ;তারিখ ৮/৫/২০২৫ খ্রি। আমরা ঘটনা সম্পর্কে আমরা কিছুই জানি না। যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, জুলাই বিপ্লবের পর শাহআলী মেম্বার কে যৌথবাহিনী দেশীয় অশ্র সহ গ্রেফতার করে কোর্টে চালান করেছে এবং, পলাশ কে একাধিকবার অভিযান চালিয়েও গ্রেফতার করতে পারছে না। শাহ আলী মেম্বার জামিনে বের হয়ে এলাকায় আবার মাদক কারবারী ও সন্ত্রাসী কার্যকলাপ শুরু করছে। এতে বাধা দিতে গেলে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে। আমার পরিবার এ হয়রানীর শিকার। আমি এ মিথ্যা মামলা প্রত্যাহার ও সঠিক তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার দাবী জানাই।

সংবাদ সম্মেলনে মামলার আসামীসহ ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ হোমনা শাখার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD