

মোঃমাহফুজুর রহমান বিপ্লব জেলা প্রতিনিধি:ফরিদপুরে একটি বেসরকারী প্রাইভেট হাসপাতালের ক্লিনারের(পরিচ্ছন্নতককর্মী) হাতে রোগীর অস্ত্রোপচারের ঘটনায় হাসপাতালটি সিলাগালা, মালিক ও কর্মীচারি সহ দুইজনকে আটক করেছে জেলা প্রশাসন।
আজ রোববার বেলা ১১ টায় ফরিদপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুঝাত তাবাসসুম ও নাজমুন নাহার নাঈম ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান নেতৃত্বে ফরিদপুর মেডিকেল হাসপাতালে সংলগ্ন সুরক্ষা প্রাইভেট হাসপাতালটিতে এই অভিযান করা হয়।
উল্লেখ্য হাসপাতালটিতে গত ১৮ (নভেম্বর) ফরিদপুর কানাইপুর ইউনিয়নের খাসকান্দি গ্রামের ববিতা আক্তার (২৮)এর স্তনের সমস্যা নিয়ে মেডিকেল হাসপাতালে ডাক্তার দেখাতে গেলে সুরক্ষা হাসপাতালের কর্মচারি নিয়ামুল শেখ রোগীকে ভুলভাল বুঝিয়ে নিজেই চিকিৎসক সেজে অস্ত্র পচার করেন। এর ফলে রোগীর শরীরের অঙ্গ হারান।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সূত্রে জানাযায়, হাসপাতালের ভিতর সহ বাইরের বেশ কিছু অনিয়ম দেখা যায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা, নোংকা পরিবেশ, অপারেশন থিয়েটারের নানা অনিয়ম,সহ পরিচ্ছন্ন কর্মী ধারা বিভিন্ন অনিয়ম এর কারণে হাসপাতালটি সিলগালা করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।