1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
হাতিয়ায় বিএনপির মনোনয়নের থেকে বাদ পড়লেন যে সকল হেভিওয়েট প্রার্থী | সকালের খবর ২৪
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফরিদপুরে সাংবাদিকের উপর হামলার পরে বাড়িতে দুর্ধর্ষ চুরি বিটিএলএর ৩৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের আর্ট প্রদর্শনী উদ্বোধন নাইক্ষ্যংছড়ি থানা’র ওসি মাসরুরুল হকের বিদায় সংবর্ধনা জীবননগরে বিজিবির হাতে ৪ মাদক সেবনকারী আটক বোয়ালমারীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল সরাইলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল নোয়াখালীতে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে ক্রিকেট টুর্নামেন্ট রাজনৈতিক পথরেখা ও জাতির ভাগ্য নির্ধারণ হবে শিগগিরই: মাহী বি চৌধুরী আমতলীতে চরের জমি থেকে মাটি কাটা ও লাইসেন্স না থাকায় ব্রিকসকে ৭০ হাজার টাকা জরিমানা

হাতিয়ায় বিএনপির মনোনয়নের থেকে বাদ পড়লেন যে সকল হেভিওয়েট প্রার্থী

  • প্রকাশিতঃ শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ১২১ বার পঠিত

মোঃ ছাইফুল ইসলাম জিহাদ হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। গত সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশান কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থী তালিকা ঘোষণা করেন।

নোয়াখালী হাতিয়া ৬ আসনে বিএনপির মনোনয়ন পেলেন মাহবুবুর রহমান শামীম,বাদ পড়লেন তিন হেভিওয়েট প্রার্থী।

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন থেকে বাদ পড়লেন হাতিয়ার সবেক এমপি প্রকৌশলী ফজলুল আজিম,যিনি বিগত আওয়ামীলীগ সরকারের আমলে হাতিয়ায় আওয়ামীলীগের হেভিওয়েট প্রার্থী
সাবেক এমপি মোহাম্মদ আলীর সাথে ভোটের মাঠে বিএনপির হয়ে লড়াইয়ের ময়দানে ছিলেন, আবার কখনও সতন্ত্র প্রার্থী হয়ে ছিলেন হাতিয়ার রাজনৈতিক মাঠে ময়দানে। তিনি তিনবার হাতিয়ার সংসদ সদস্য নির্বাচিত হন।তিনি বিগত সরকারের বিরোধিতা করার কারণে কয়েকবার হেনেস্থা ও লাঞ্ছিত ও হয়েছিলেন।

এইবার ২০২৫ ইং সালের ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রার্থী তালিকা থেকে বাদ পড়েছেন।তবে তিনি মনোনয়ন বঞ্চিত হবার পর তার ভেরিফাইড পেইজ থেকে হাতিয়ার জনগণের উদ্দেশ্যে একটি খোলা চিঠি পোষ্ট করে জানান, প্রিয় হাতিয়াবাসি আপনারা মন খারাপ করবেন না।আমি সারাজীবন হাতিয়ার জনগণের সাথে অতীতে
যেমনি ছিলাম তেমনি ভবিষ্যতে ও থাকবো।

এদিকে জাতীয়তাবাদী দল বিএনপি মনোনয়ন থেকে বঞ্চিত হয়েছে হাতিয়ার আরেক তরুণ উদীয়মান রাজনৈতিক নেতা হাতিয়ার সাধারণ মানুষের আইকন, উপজেলা বিএনপির দুর্দিনের
হাল ধরা অকুতোভয় নেতা,হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী ইঞ্জিনিয়ার তানভীর উদ্দিন রাজীব। বিগত সরকারের আমলে তিনি সাবেক এমপি মোহাম্মদ আলীর সাথে বিএনপির হয়ে লড়াইয়ে ছিলেন রাজনৈতিক মাঠে। প্রতিনিয়ত বিরোধী দলের নির্যাতন উপেক্ষা করে জাতীয়তাবাদী দল বিএনপি নেতাকর্মীদের সাথে নিয়ে ছিলেন লড়াইয়ে ময়দানে।শেষমেষ তিনিও উপজেলা বিএনপির মনোনয়ন বঞ্চিত হয়েছেন। যা হাতিয়া উপজেলা বিএনপির নেতাকর্মীরা অনেক বেশি হতাশ হয়েছেন।

অন্যদিকে মনোনয়ন বঞ্চিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির পরীক্ষিত সৈনিক, ঢাকা কেন্দ্রীয় নেতা হাতিয়ার জনগণের অন্যতম আস্থাভাজন মোঃ শাহ্ নাওয়াজ। যিনি বিগত আওয়ামী সরকারের আমলে ঢাকার রাজপথে বিএনপির হয়ে আন্দোলন সংগ্রাম ছিলেন, এছাড়াও হাতিয়ায় তার গ্ৰামের বাড়িতে আসার পর কয়েকবার আওয়ামী নেতাকর্মী দ্বারা হামলার শিকার হয়েছিলো। তিনি শতভাগ আশা করেছিলেন দল তাকেই মনোনয়ন দিবেন। অবশেষে তিনিও মনোনয়ন না পেয়ে হতাশ হয়েছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD