

মোঃ মোঃ ছাইফুল ইসলাম জিহাদ হাতিয়া উপজেলা প্রতিনিধি:
বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের জাহাজমারা ইউনিয়ন শাখার উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ ২৫ জুন বিকেল ৪ ঘটিকার সময় বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের যুগ্ন আহবায়ক আব্দুল মতিন এর সভাপতিত্বে, জাহাজমারা উচ্চ বিদ্যালয়ের মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের যুগ্ন আহবায়ক ফাহাদ উদ্দিনের সঞ্চালনায় এ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের হাতিয়া উপজেলার শাখার আহ্বায়ক সাইফুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী সমবায় দলের হাতিয়া উপজেলা শাখার সদস্য সচিব শাহরাজ উদ্দিন,আরো উপস্থিত ছিলেন এফতেখার উদ্দিন জামশেদ সিনিয়র যুগ্ন আহবায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দল ও করিমুল ইসলাম যুগ্ন আহবায়ক বাংলাদেশ জাতীয়বাদী সমবায় দল হাতিয়া উপজেলা বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়বাদী সমবায় দলের হাতিয়া উপজেলা শাখার বিভিন্ন নেতৃবৃন্দ ও জাহাজমরা ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ।পরে তানভীরুল ইসলাম আশরাফকে সভাপতি ও মাইনুদ্দিন রাজুকে সাধারণ সম্পাদক করে জাহাজমারা ইউনিয়নে ৩৪ জনের একটি কমিটি ঘোষণা করেন।