1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
হাতিয়ায় গণঅধিকার পরিষদ নেতার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন | সকালের খবর ২৪
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
বনানীতে বিদেশি রিভলবারসহ একজন গ্রেফতার গ্রেফতার ১: আমেরিকা প্রবাসী নারীকে বিয়ের ফাঁদে ও ব্ল্যাকমেইলিং কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে নওগাঁয় মাদক বিরোধী অভিযানে ৪২ কেজি ৪০০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার ১ ব্রাহ্মণবাড়িয়া তারেক রহমানের আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি ডেভিল হান্ট ফেইজ-২: ২৪ ঘণ্টায় ছয় থানা এলাকায় অভিযান, গ্রেফতার ৪৬ সরাইলে তারেক রহমানের জনসভাকে ঘিরে উৎসবের আমেজ, ব্যাপক প্রস্তুতি গ্রহণ ‎রায়পুরের জেলের গলাকাটা মরদেহ উদ্ধার বরিশালের হিজলাতে উদ্ধার মোংলায় বিদেশি হুইস্কি ও নগদ টাকা সহ নারী আটক চট্টগ্রাম জামেয়া মহিলা কামিল মাদরাসায় সংবর্ধনা নড়াইলের দু’টি আসনে ১৫ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

হাতিয়ায় গণঅধিকার পরিষদ নেতার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

  • প্রকাশিতঃ সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ১৭৫ বার পঠিত

হাতিয়া ( নোয়াখালী) প্রতিনিধি :নোয়াখালীর হাতিয়ায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা শাহারাজের বিরুদ্ধে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।

সোমবার (৩০জুন) বিকেলে হাতিয়া উপজেলা পরিষদ এলাকায় প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এলাকাবাসীর ব্যানারে করা মানববন্ধনে জাহাজমারা ইউনিয়ন থেকে বিভিন্ন শ্রেনি পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় বক্তব্য রাখেন মো. ওসমান গনি, হাজেরা বেগম, নিজাম উদ্দিন, ফরহাদ হোসেন, সাহেদা আক্তার প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা পরিচয় দিয়ে শাহারাজ জাহাজমারা এলাকায় হামলা মামলা চাঁদাবাজি সহ যাবতীয় অপকর্ম চালিয়ে যাচ্ছেন। তার অত্যাচারে এলাকার সাধারণ মানুষ অতীষ্ঠ। সে কথায় কথায় ভিপি নূরুল হক নূরের খুব কাছের মানুষ বলে পরিচয় দেন। মোবাইলে বদলীর হুমকি দেন প্রশাসনের লোকদেরকে। ৫ আগষ্টের ক্ষমতা বদলের পর তার অত্যাচার আরো বেড়ে যায়। সে বেশিরভাগ সময় ঢাকাতে অবস্থান করলেও মাঝে মাঝে এলাকায় এসে এসব অপকর্ম করে আবার চলে যান।

মানববন্ধনে জাহাজমারা বিরবিরি গ্রামের ভুক্তভোগী পরিবারের নারীরাও অংশগ্রহণ করেন। শাহারাজ ও তার পরিবারের সদস্যদের নানা অপকর্মের ঘটনা তুলে বক্তারা আরো বলেন, জাহাজমারার নিমতলীতে বন্দোবস্ত ভূমি দখল করতে গেলে স্থানীয় ভূমিহীনদের ধাওয়া খেয়ে সে পালিয়ে আসে। তার ছোট ভাই নাহিদ গ্যাং নিয়ে জাহাজমারার কাটাখালীতে বোট ডাকাতির চেষ্টাকালে স্থানীয় জনগন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তাদেরকে ধাওয়া করে। গণঅধিকারের প্রভাব খাটিয়ে তার ছোট ভাই নাহিদ এলাকায় ত্রাস সৃষ্টি করে মারামারি ও লুটপাটে অতিষ্ঠ এলাকার লোকজন। তার বাবাও মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানিতে রাখে।
মো. শাহারাজ উদ্দিন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটি রাজনীতি ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক। সে হাতিয়া জাহাজমারা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বিরবিরি গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে।

এই বিষয়ে অভিযুক্ত সাহারাজের সাথে যোগাযোগ করলে তিনি বলেন এলাকার একটা পক্ষ আমার আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। তারা যে অভিযোগ করেছে তা সম্পূর্ণ মিথ্যা ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD