1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার কারেন্ট জাল জব্দ | সকালের খবর ২৪
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০১:২২ অপরাহ্ন
শিরোনামঃ
জাতীয় চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেল সিংহ আন্তর্জাতিক প্রটোকল মেনেই শহীদদের মরদেহ তোলা হবে: সিআইডি প্রধান আন্তর্জাতিক প্রটোকল মেনেই শহীদদের মরদেহ তোলা হবে: সিআইডি প্রধান মৌলিক প্রশিক্ষণ শেষ করল ১৭১ আনসার সদস্য: দুর্যোগে সর্বদা প্রস্তুত থাকার আহ্বান লালমনিরহাটে নিয়োগ বাতিলের দাবিতে জেলা প্রশাসকের বিরুদ্ধে হরিজন সম্প্রদায়ের মানববন্ধন পঞ্চগড়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ওলামা দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত ন্যায্য সমঝোতা না হলে জোট নয়: নবীনগরে নুরুল হক নূর অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে রানাপাশা ইউনিয়ন জামায়াত সভাপতির পদ স্থগিত ও বহিষ্কার ছাত্রলীগের ক্যাডার লাভলু সিকদারের বিরুদ্ধে অবৈধ সম্পদের অভিযোগ দুদুকে চসিকের নিষেধাজ্ঞা অমান্য করে চলাচলের রাস্তায় ফের বর্জ্য ফেললো মহল্লা কমিটি

হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার কারেন্ট জাল জব্দ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ১৫৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নোয়াখালীর হাতিয়ায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে প্রায় সাড়ে ১০ কোটি টাকা মূল্যের ৩০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। একইসঙ্গে আটক করা হয়েছে ৩৩ জন জেলেকে। এ সময় অভিযানে বাধা দিয়ে হামলার ঘটনায় কোস্ট গার্ডের এক সদস্য এবং একটি বোটের মাঝি আহত হন।

মঙ্গলবার (২২ জুলাই) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এই তথ্য জানান।

তিনি জানান, গতকাল সোমবার বিকেল ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন হাতিয়া একটি বিশেষ অভিযান পরিচালনা করে। নোয়াখালীর হাতিয়া উপজেলার চেয়ারম্যান ঘাট সংলগ্ন মেঘনা নদীতে পরিচালিত অভিযানে অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরার সময় দুটি ফিশিং বোট আটক করা হয়। এসব বোট থেকে প্রায় ১০ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৩০ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয় এবং ৩৩ জন জেলেকে আটক করা হয়।

অভিযান চলাকালীন, কোস্ট গার্ড সদস্যরা যখন আরেকটি ফিশিং বোট ধাওয়া করছিলেন, তখন জেলেরা আকস্মিক আক্রমণ করে। হামলায় কোস্ট গার্ডের এক সদস্য এবং এক মাঝি আহত হন।
পরবর্তীতে জব্দকৃত কারেন্ট জাল স্থানীয় উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ধ্বংস করা হয়। আটককৃত জেলেদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, “দেশের অভ্যন্তরীণ ও সামুদ্রিক জলসীমায় অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধ এবং সামুদ্রিক সম্পদের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD