1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
হবিগঞ্জে বিএনপির গণদোয়া মাহফিল: ঈদগাহ মাঠে জনতার ঢল | সকালের খবর ২৪
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমতলীতে জমিজমা নিয়ে বিরোধ ২ নারীসহ ৩জনকে পিটিয়ে জখম গর্জনিয়া ফাঁড়ী পুলিশের অভিযানে ২৫ টি মোবাইল ফোন ও সিএনজিসহ ৪ যুবক আটক নাকুগাঁও সীমান্ত দিয়ে দেশে ফিরলেন কুড়িগ্রামের ৬ মৎস্যজীবী গাজীপুর-১ আসন কালিয়াকৈরে নির্বাচনী প্রচারণায় বিএনপি মনোনীত প্রার্থী মোরেলগঞ্জে পালিত হলো আন্তর্জাতিক দূর্নীতি দিবস মোরেলগঞ্জে বেগম রোকেয়া দিবস পালিত ‎পাঁচবিবিতে আন্তর্জাতিক দুর্নীতি দমন দিবস পালিত ‎ আটঘরিয়ায় বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা মুত্তাকী কল্যাণ সংস্থার উদ্যোগে অসহায়দের মাঝে কম্বল বিতরণ বিজিবির অভিযানে ৪কোটি টাকার মাদক অস্ত্র-চোরাচালান কৃত পন্য জব্দ

হবিগঞ্জে বিএনপির গণদোয়া মাহফিল: ঈদগাহ মাঠে জনতার ঢল

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৩ বার পঠিত

শ্রীবাস সরকার, মাধবপুর প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গণদোয়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে হবিগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি ও কেন্দ্রীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক জি কে গউছ এর উদ্যোগে হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এ গণদোয়া অনুষ্ঠিত হয়।

এ গণদোয়া অনুষ্ঠানে বিএনপি কর্মীদের সবচেয়ে বড় বহর নিয়ে উপস্থিত হন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমান স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এমদাদুল হক এমরান । সহযোগী হিসেবে ছিলেন সাবেক ছাত্রদলের সিনিয়র সদস্য ও বর্তমান জিয়া পরিষদ নেতা আনোয়ার হোসেন আনু, স্বেচ্ছাসেবক আব্দুর রহিম ।

এসময় জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও কোকোর রাজনৈতিক ও মানবিক অবদান স্মরণ করেন। পাশাপাশি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেন।

পরে বিশিষ্ট আলেম ও দোয়া পরিচালনাকারীরা শহীদদের রুহের মাগফেরাত এবং অসুস্থ বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

নেতাকর্মীদের উপস্থিতিতে ঈদগাহ ময়দান প্রকম্পিত হয়ে ওঠে স্লোগান ও দোয়া-মোনাজাতে। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মাঝে তাবারুক বিতরণ করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD