1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
স্বেচ্ছাশ্রমে খেলার মাঠ ভরাট করলো লালমনিরহাট বিএনপি নেতা কর্মীরা | সকালের খবর ২৪
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
তিন দাবিতে মোবাইল ব্যবসায়ীদের বিটিআরসি ভবন ঘেরাও, যান চলাচল বন্ধ জাতীয় চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেল সিংহ আন্তর্জাতিক প্রটোকল মেনেই শহীদদের মরদেহ তোলা হবে: সিআইডি প্রধান আন্তর্জাতিক প্রটোকল মেনেই শহীদদের মরদেহ তোলা হবে: সিআইডি প্রধান মৌলিক প্রশিক্ষণ শেষ করল ১৭১ আনসার সদস্য: দুর্যোগে সর্বদা প্রস্তুত থাকার আহ্বান লালমনিরহাটে নিয়োগ বাতিলের দাবিতে জেলা প্রশাসকের বিরুদ্ধে হরিজন সম্প্রদায়ের মানববন্ধন পঞ্চগড়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ওলামা দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত ন্যায্য সমঝোতা না হলে জোট নয়: নবীনগরে নুরুল হক নূর অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে রানাপাশা ইউনিয়ন জামায়াত সভাপতির পদ স্থগিত ও বহিষ্কার ছাত্রলীগের ক্যাডার লাভলু সিকদারের বিরুদ্ধে অবৈধ সম্পদের অভিযোগ দুদুকে

স্বেচ্ছাশ্রমে খেলার মাঠ ভরাট করলো লালমনিরহাট বিএনপি নেতা কর্মীরা

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৭৪ বার পঠিত

মোঃ রুবেল মিয়া লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ

স্বেচ্ছাশ্রম ও নিজ খরচে ব্রিটিশ আমলে তৈরি লালমনিরহাটের ঐতিহ্যবাহী এমটি হোসেন ইনস্টিটিউট খেলার মাঠ ভরাট করেছেন জেলা বিএনপি নেতাকর্মীরা। ট্রাকযোগে মাটি এনে নিজেরা মাঠ ভরাট করে দিল। মঙ্গলবার ২ডিসেম্বার সকালে মাথায় মাটি নিয়ে ওই খেলার মাঠ সংস্কার কাজের উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। এ সময় বিএনপি নেতা কর্মীরা জানান, জেলা শহরের টিউমল পাড়া এলাকায় হোসেন ইনস্টিটিউট খেলার মাঠটি দীর্ঘদিন সংস্কার না করায় খেলাধুলার অনুপযোগী হয়ে পড়ে। সামান্য বৃষ্টির পানিতে ডুবে যেত মাঠটি। বড় বড় গর্তের কারণে এলাকার শিশু-কিশোররা বঞ্চিত হতো খেলাধুলা থেকে। দীর্ঘদিন খেলাধুলা বন্ধ থাকায় মাঠটি মাদক সেবীদের আড্ডায় পরিণত হয়েছিল। মাটি সংস্কার ছিল এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি। পরে বিষয়টি উপলব্ধি করতে পেরে মাঠ সংস্কারক কাজের নামে বিএনপি নেতা কর্মীরা । এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক ও সদর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান এ কে এ মমিনুল হক, লালমনিরহাট পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন, পৌর সাধারণ সম্পাদক আঃসালাম, সাজু পাটোয়ারী,জেলা যুবদলের সভাপতি আনিছুর রহমান ভিপি আনিস সহ যুবদল, কৃষক দল, শ্রমিকদল বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শীতের সকাল থেকে ডালি ও কোদাল নিয়ে নেমে পড়েন মাঠ ভরাট কাজে।
বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন,
চারিদিকে শহরের আবাসিক এলাকার মধ্যখানে একটিমাত্র খেলার মাঠ। পাশেই কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঐতিহ্যবাহী এমটি হোসেন ইনস্টিটিউট। যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে ক্রীড়া এবং সাংস্কৃতিক কার্যক্রমের কোন বিকল্প নেই বলে মনে করেন তিনি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD