1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
স্বাধীনতার ৫৪ বছর পরও নেত্রকোনার কাঁচা সড়কটি পাকা হয়নি | সকালের খবর ২৪
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরাইলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের ৭ জনকে বহিষ্কার মোরেলগঞ্জের বীর মুক্তিযোদ্ধা স.ম. কবির আহমেদ মধুর কবর জিয়ারত করলেন অধ্যক্ষ আব্দুল আলীম মোরেলগঞ্জে জামায়াতের জনসভায় হাজারো মানুষের ঢল মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত মিরসরাইয়ে পানিতে ডু’বে মারা যাওয়া স্কুল ছাত্র মাহিন বাগমারায় ধানের শীষের নির্বাচনী জনসভায় উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন ৪৫৩৮ বন্দি, কালও চলবে ভোট মোহাম্মদপুরে সেনা অভিযানে দুটি বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী আটক রূপসার নৈহাটি ইসলামিয়া ক্যাডেট একাডেমীর পুরস্কার বিতরণ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সম্মিলিত সামাজিক আন্দোলনের আলোচনা সভা অনুষ্ঠিত পটুয়াখালীতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপির প্রার্থী আলতাফ হোসেন চৌধুরী’র মতবিনিময় সভা

স্বাধীনতার ৫৪ বছর পরও নেত্রকোনার কাঁচা সড়কটি পাকা হয়নি

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ২৮৭ বার পঠিত

নেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলার সাহতা ইউনিয়নের দরুন সাহতা নয়াপাড়া গ্রামে কাঁচা রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

আজ শুক্রবার (২৭জুন) বেলা আনুমানিক ১২টার দিকে বারহাট্টা উপজেলার সাহতা ইউনিয়নের দরুন সাহতা গ্রামের বাসিন্দারা মানববন্ধন করেছেন।

মানববন্ধনে এলাকাবাসীরা জানান, জেলার বারহাট্টা উপজেলার সাহতা ইউনিয়নের একাধিক রাস্তা পাকা হয়েছে। অথচ স্বাধীনতার ৫৪ বছর পরেও আমাদের এলাকার রাস্তাটি পাকা হয়নি। ৫৪ বছর ধরে শুনে আসছি রাস্তাটি পাকা হবে। কিন্তু বাস্তবতার সাথে আমাদের ৫৪ বছরের শোনা কথার কোনো মিল পাইনি। আমাদের এলাকায় ১টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। বর্ষার সময় ক্ষুদে শিক্ষার্থীদের চরম ভোগান্তি পোহাতে হয়। অনেক সময় পিচ্ছিল রাস্তায় দুর্ঘটনা ঘটে। এছাড়াও এই এলাকায় কোনো অগ্নিকান্ডের ঘটনা ঘটলেও ফায়ার সার্ভিস আসতে পারেনা। রাস্তাটি পাকা করা এখন সময়ের দাবি। আমাদের দীর্ঘদিনের দাবি রাস্তাটি পাকা চাই।

স্থানীয় বাসিন্দা ডাঃ মুজিবর রহমান ও চুন্নু মিয়া সহ আরও অনেকেই বলেন, স্বাধীনতার এতো বছরেও এই গ্রামের ৫হাজার মানুষের দূর্ভোগ দমাতে দেড় কিলোমিটার রাস্তা পাকা হয়নি। এটা স্থানীয় জনপ্রতিনিধিদের অবহেলার কারণ আমরা মনে করি।

এলাকাবাসী আরো জানান, এ রাস্তাটি তারা ছিট মহল করে রেখেছ। শুধুমাত্র ভোট এলে তারা প্রতিশ্রুতি দিয়ে যায়। স্থানীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করে দেড় কিলোমিটার রাস্তা পাকাকরণের দাবি করেন তারা।

এছাড়াও মানববন্ধনে বক্তব্য রাখেন, ছাত্র, শিক্ষক, রাজনীতিকসহ গ্রামের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD