1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
সেনাবাহিনী ও টার্কিস এয়ারলাইন্সের মধ্যে সমঝোতা স্মারক সই | সকালের খবর ২৪
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমতলীতে জমিজমা নিয়ে বিরোধ ২ নারীসহ ৩জনকে পিটিয়ে জখম গর্জনিয়া ফাঁড়ী পুলিশের অভিযানে ২৫ টি মোবাইল ফোন ও সিএনজিসহ ৪ যুবক আটক নাকুগাঁও সীমান্ত দিয়ে দেশে ফিরলেন কুড়িগ্রামের ৬ মৎস্যজীবী গাজীপুর-১ আসন কালিয়াকৈরে নির্বাচনী প্রচারণায় বিএনপি মনোনীত প্রার্থী মোরেলগঞ্জে পালিত হলো আন্তর্জাতিক দূর্নীতি দিবস মোরেলগঞ্জে বেগম রোকেয়া দিবস পালিত ‎পাঁচবিবিতে আন্তর্জাতিক দুর্নীতি দমন দিবস পালিত ‎ আটঘরিয়ায় বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা মুত্তাকী কল্যাণ সংস্থার উদ্যোগে অসহায়দের মাঝে কম্বল বিতরণ বিজিবির অভিযানে ৪কোটি টাকার মাদক অস্ত্র-চোরাচালান কৃত পন্য জব্দ

সেনাবাহিনী ও টার্কিস এয়ারলাইন্সের মধ্যে সমঝোতা স্মারক সই

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ১০১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

বাংলাদেশ ও তুরস্ক দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী ও টার্কিশ এয়ারলাইন্সের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) এ সমঝোতা স্মারক সই হয় বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, এই চুক্তির আওতায় বাংলাদেশ সেনাবাহিনীর চাকরিরত ও অবসরপ্রাপ্ত সদস্যরা সরকারি বা ব্যক্তিগত প্রয়োজনে বিশ্বের বিভিন্ন গন্তব্যে টার্কিশ এয়ারলাইন্স ব্যবহারের ক্ষেত্রে তুলনামূলক সাশ্রয়ী ভাড়ায় ভ্রমণ করতে পারবেন।

চুক্তিটি একদিকে যেমন সেনা সদস্যদের যাতায়াত ব্যয় হ্রাসে সহায়ক হবে তেমনি সরকারি অর্থের সাশ্রয়ও নিশ্চিত করবে। এছাড়াও সেনা সদস্যরা আন্তর্জাতিক মানসম্পন্ন স্টার অ্যালায়েন্সের বিভিন্ন সুবিধা সাশ্রয়ী মূল্যে উপভোগ করতে পারবেন।

ফলে বিদেশে দায়িত্ব পালনের সময় সেনাবাহিনীর অভিযানিক সক্ষমতা বৃদ্ধি পাবে এবং ব্যক্তিগত প্রয়োজনে ভ্রমণও হবে সহজতর ও সাশ্রয়ী।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD