1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
সেনাবাহিনীর পৃথক দুটি অভিযানে নবীগঞ্জে বিপুল পরিমান মাদক ও লক্ষাধিক নগদ অর্থ উদ্ধার | সকালের খবর ২৪
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরাইলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের ৭ জনকে বহিষ্কার মোরেলগঞ্জের বীর মুক্তিযোদ্ধা স.ম. কবির আহমেদ মধুর কবর জিয়ারত করলেন অধ্যক্ষ আব্দুল আলীম মোরেলগঞ্জে জামায়াতের জনসভায় হাজারো মানুষের ঢল মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত মিরসরাইয়ে পানিতে ডু’বে মারা যাওয়া স্কুল ছাত্র মাহিন বাগমারায় ধানের শীষের নির্বাচনী জনসভায় উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন ৪৫৩৮ বন্দি, কালও চলবে ভোট মোহাম্মদপুরে সেনা অভিযানে দুটি বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী আটক রূপসার নৈহাটি ইসলামিয়া ক্যাডেট একাডেমীর পুরস্কার বিতরণ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সম্মিলিত সামাজিক আন্দোলনের আলোচনা সভা অনুষ্ঠিত পটুয়াখালীতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপির প্রার্থী আলতাফ হোসেন চৌধুরী’র মতবিনিময় সভা

সেনাবাহিনীর পৃথক দুটি অভিযানে নবীগঞ্জে বিপুল পরিমান মাদক ও লক্ষাধিক নগদ অর্থ উদ্ধার

  • প্রকাশিতঃ বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ২৬০ বার পঠিত

মোঃ তপু আহমেদ (নবীগঞ্জ-বাহুবল) প্রতিনিধিঃ হবিগঞ্জের বানিয়াচং ও নবীগঞ্জে সেনাবাহিনীর পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ মাদক ও লক্ষাধিক নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। অভিযানে তিনজনকে আটক করে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

১ জুলাই (মঙ্গলবার) রাতে বানিয়াচং উপজেলার দক্ষিণ যাত্রাপাশা এলাকার বড়বাড়ি গ্রামে সেনাবাহিনীর ৬৪-ইবি ক্যাম্পের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। ওয়ারেন্ট অফিসার শামীম আহমদের নেতৃত্বে অভিযানে ৪০ লিটার চোলাই মদ ও মদ তৈরির কাঁচামাল উদ্ধার করা হয়। এসময় দুইজন পালিয়ে গেলেও রবিদাস (৩৫) ও মনি রবিদাস (৩৫) নামে দুইজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বানিয়াচং থানা পুলিশের কাছে সোপর্দ করে আদালতে পাঠানো হয় বলে নিশ্চিত করেন বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল।

অন্যদিকে, ২ জুলাই (বুধবার) ভোরে নবীগঞ্জ উপজেলার ৪নং দীঘলবাক ইউনিয়নের জিয়াপুর গ্রামে সেনাবাহিনীর আরেকটি ইউনিটের অভিযানে ২৯ কেজি গাঁজা ও ১ লাখ ৬ হাজার ১শ’ টাকা উদ্ধার করা হয়। এসময় কুখ্যাত মাদক ব্যবসায়ী রায়েছ মিয়া (৪২) গ্রেফতার হন, যিনি দীর্ঘদিন ধরে নবীগঞ্জের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করছিলেন।পরে রায়েছ মিয়াকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সোপর্দ করা হয়। অধিদপ্তরের ইনচার্জ পনি ভূষণ রায় জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।স্থানীয়দের অভিযোগ, রায়েছ মিয়া ও তার বাহিনী দীর্ঘদিন ধরে গাঁজা, বিদেশি মদ ও ইয়াবার বাণিজ্য করে আসছিল। সেনাবাহিনীর এ অভিযান এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরিয়েছে। তারা বাকি মাদক ব্যবসায়ীদেরও দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD