

নিজস্ব প্রতিবেদক,ঢাকা
মিরপুর থেকে ২ মাদক কারবারিকে আটক করেছে সেনাবাহিনী।
মঙ্গলবার (১৭ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে মিরপুরের রাইনখোলা এলাকার সি ব্লকের একটি বাসায় অভিযান চালায় দারুসসালাম আর্মি ক্যাম্পের একটি টহল দল।
বুধবার (১৮ জুন) সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডিএ বিগ্রেডের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
এসময়ে আরিফুল ইসলাম রাজিব ও সানিয়া আক্তার নামে দুজনকে আটক করা হয়। তাদের বাসা থেকে ৩৮৩ পিস ইয়াবা, নগদ দশ লক্ষ বত্রিশ হাজার পাঁচশত পঞ্চাশ টাকা ও ২৮ টি মোবাইল ফোন উদ্ধার করে সেনাবাহিনী।
পরেরাতেই গ্রেফতারকৃতদের শাহআলী থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ডিআই/এসকে