1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
সূত্রাপুরে মালঞ্চ বাসে আগুন | সকালের খবর ২৪
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফরিদপুরে সাংবাদিকের উপর হামলার পরে বাড়িতে দুর্ধর্ষ চুরি বিটিএলএর ৩৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের আর্ট প্রদর্শনী উদ্বোধন নাইক্ষ্যংছড়ি থানা’র ওসি মাসরুরুল হকের বিদায় সংবর্ধনা জীবননগরে বিজিবির হাতে ৪ মাদক সেবনকারী আটক বোয়ালমারীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল সরাইলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল নোয়াখালীতে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে ক্রিকেট টুর্নামেন্ট রাজনৈতিক পথরেখা ও জাতির ভাগ্য নির্ধারণ হবে শিগগিরই: মাহী বি চৌধুরী আমতলীতে চরের জমি থেকে মাটি কাটা ও লাইসেন্স না থাকায় ব্রিকসকে ৭০ হাজার টাকা জরিমানা

সূত্রাপুরে মালঞ্চ বাসে আগুন

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৫৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর সূত্রাপুরে মালঞ্চ বাসে মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে,এই অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও জানা যায়নি।

এর আগে সোমবার রাতে এবং মঙ্গলবার ভোরে রাজধানীর বিভিন্ন এলাকায় আরও তিনটি বাসে আগুন দেওয়া হয়। এসব ঘটনায় কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

এর আগে,সোমবার রাতে রাজধানী পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। যা রায়েরবাগ এলাকায় রাত পৌনে ১টার দিকে ঘটে। এর পরবর্তী সময়ে রাত ২টার কিছু পর যাত্রাবাড়ী এলাকায় রাইদা পরিবহন এবং মঙ্গলবার ভোর ৪টায় উত্তরার জনপথ মোড়ে আরও একটি বাসে আগুন দেওয়া হয়।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মো. শাহজাহান জানান, এই বাসগুলো পার্কিং অবস্থায় ছিল এবং খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এমন একাধিক ঘটনায় রাজধানীতে বাসগুলোর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। মঙ্গলবারের আগুনের ঘটনায় গত সপ্তাহে রাজধানীজুড়ে বাসে আগুন দেওয়ার ঘটনা চারটি হলো।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD