1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
সুন্দরবনে কোস্ট গার্ডের পৃথক অভিযান: অস্ত্র, গোলাবারুদ, মাদকসহ আটক ২ | সকালের খবর ২৪
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
রূপগঞ্জ সেনাবাহিনীর অভিযানে দেশিয় অস্ত্র ও মাদক উদ্ধার রাজস্থলীতে ২১ লক্ষ টাকার বিদেশি সিগারেট পাচারকালে ইউপি সদস্য সহ আটক ৪ বনবাড়ীয়া নূরানী মাদ্রাসায় কোরআনের ছবক প্রদান বোয়ালমারীতে প্রতিষ্ঠান পর্যায়ে বই বিতরন কার্যক্রম উদ্বোধন হাসপাতালে ক্লিনারের হাতে রোগীর অস্ত্রপচার, মালিক সহ আটক ২ প্রতিষ্ঠান সিলগালা পঞ্চগড়ে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার রবিউল ইসলামের মতবিনিময় এটিইউ প্রধানের সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ মোহাম্মদপুরে বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ৩০ জন গ্রেফতার শাহজালালে যাত্রীর লাগেজে লুকানো ৯৩ হাজার ইউরো জব্দ নালিতাবাড়ীতে ধানের শীষের পথসভায় জনতার ঢল

সুন্দরবনে কোস্ট গার্ডের পৃথক অভিযান: অস্ত্র, গোলাবারুদ, মাদকসহ আটক ২

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৮০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সকালের খবর

সুন্দরবনের শ্যামনগর ও কয়রায় কোস্ট গার্ডের পৃথক অভিযানে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, মাদকদ্রব্যসহ অস্ত্র ব্যবসায়ী এবং দুর্ধর্ষ দুলাভাই বাহিনী–এর এক সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর ) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত ২টার দিকে কোস্ট গার্ড স্টেশন কৈখালীর সদস্যরা কৈখালীর ভেটখালী বাজার সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে অস্ত্র ব্যবসায়ী মামুন কয়াল পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাকে আটক করা হয়। তার কাছ থেকে একটি একনলা বন্দুক জব্দ করা হয়।

পরবর্তীতে মামুনের দেওয়া তথ্যে কৈখালীর শ্যামনগর থানাধীন বয়াসিং খালের পাশে মাটিচাপা দেওয়া অবস্থায় একটি বিদেশি ৯ মিমি পিস্তল, একটি ওয়ান শুটার গান এবং ৮ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। পরে বিজিবির সহায়তায় মামুনের বাড়িতে অভিযান চালিয়ে ২০ বোতল ভারতীয় ফেনসিডিলও জব্দ করা হয়।

জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্যসহ আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে কোস্ট গার্ড সূত্র জানিয়েছে।

অন্যদিকে, পৃথক এক অভিযানে গত শনিবার (৮ নভেম্বর) মধ্যরাতে কোস্ট গার্ড বেইস মোংলা ও স্টেশন কয়রার সদস্যরা সুন্দরবনের খাশিটানা খাল সংলগ্ন মুরুলি খাল ও ছেড়াখাল এলাকায় দুলাভাই বাহিনীর বিরুদ্ধে বিশেষ অভিযান চালায়। অভিযানের সময় কোস্ট গার্ড সদস্যদের লক্ষ্য করে দস্যুরা গুলি চালালে আত্মরক্ষার্থে কোস্ট গার্ডও পাল্টা গুলি চালায়। পরে দস্যুরা অন্ধকারের সুযোগে পালিয়ে যায়।

ঘটনার পর, দুলাভাই বাহিনীর এক সহযোগী মো. সোলায়মান (৫০)–কে কয়রা উপজেলা থেকে আটক করা হয়। তার দেওয়া তথ্যে মঙ্গলবার ভোর ৪টায় পুনরায় অভিযান চালিয়ে একটি একনলা বন্দুক, ১০ রাউন্ড তাজা কার্তুজ, ২৬ রাউন্ড ফাঁকা কার্তুজ, ৪৪টি চকলেট বোমা, ৩০টি মোবাইল ফোন, একটি বাইনোকুলার, একটি ওয়াকি টকি, চারটি দেশীয় অস্ত্র এবং ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে সোলায়মান জানায়, সে দীর্ঘদিন ধরে দুলাভাই বাহিনীর সঙ্গে যুক্ত থেকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের কাজ করত।

কোস্ট গার্ডের কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD