

সাইফুল আকন্দ, গাইবান্ধা প্রতিনিধি :সুন্দরগঞ্জে সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ভাটি কাপাসিয়া সেসিপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বাংলাদেশ স্কাউটস সুন্দরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক, বাংলাদেশ শিক্ষক সমিতির সুন্দরগঞ্জ উপজেলা শাখার সভাপতি, সুন্দরগঞ্জ প্রধান শিক্ষক কল্যাণ সমিতির কোষাধ্যক্ষ ও সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম মাহফুজার রহমান লেলিন।গতো ২৫ শে জুন বুধবার সুন্দরগঞ্জ থেকে চিলমারী যাওয়ার সময় মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে এ ঘটনা ঘটে। প্রথমে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। বর্তমানে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এবং সুস্হতার জন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।