1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
সুধারাম থানায় ধর্ষণ মামলার প্রধান আসামি শাকিল গ্রেফতার | সকালের খবর ২৪
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনামঃ
গ্রেফতার ১: আমেরিকা প্রবাসী নারীকে বিয়ের ফাঁদে ও ব্ল্যাকমেইলিং কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে নওগাঁয় মাদক বিরোধী অভিযানে ৪২ কেজি ৪০০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার ১ ব্রাহ্মণবাড়িয়া তারেক রহমানের আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি ডেভিল হান্ট ফেইজ-২: ২৪ ঘণ্টায় ছয় থানা এলাকায় অভিযান, গ্রেফতার ৪৬ সরাইলে তারেক রহমানের জনসভাকে ঘিরে উৎসবের আমেজ, ব্যাপক প্রস্তুতি গ্রহণ ‎রায়পুরের জেলের গলাকাটা মরদেহ উদ্ধার বরিশালের হিজলাতে উদ্ধার মোংলায় বিদেশি হুইস্কি ও নগদ টাকা সহ নারী আটক চট্টগ্রাম জামেয়া মহিলা কামিল মাদরাসায় সংবর্ধনা নড়াইলের দু’টি আসনে ১৫ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ বার্ষিক সেলস ও মার্কেটিং কনফারেন্সে শরীফ ফার্মাসিউটিক্যালসের ১৫ বছর পূর্তি উদযাপন

সুধারাম থানায় ধর্ষণ মামলার প্রধান আসামি শাকিল গ্রেফতার

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ২০২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক;

নোয়াখালীর সুধারাম থানায় দায়ের করা এক নাবালিকা ধর্ষণ মামলার প্রধান আসামি মো. শাকিল (১৯) কে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নোয়াখালীর হাতিয়া উপজেলার চেয়ারম্যানঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

শুক্রবার (২৫ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আভিযানিক দল অভিযান চালিয়ে এজাহারনামীয় আসামিকে আটক করে। গ্রেফতারকৃত শাকিল সুধারাম থানাধীন আন্ডারচর এলাকার বাসিন্দা।

মামলার এজাহার অনুযায়ী, স্থানীয় একটি মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ করে শাকিল। গত ৪ জুলাই রাতে ভিকটিমকে নিজ বাসা থেকে ফুসলিয়ে নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করা হয়। পরে সোনাপুর বাসস্ট্যান্ড হয়ে তাকে নিয়ে যাওয়া হয় চরজব্বর থানার মহিন সওদাগরের বাড়িতে। সেখানে ভিকটিমকে রেখে আসামি কোনো বিয়ের ব্যবস্থা না করেই দুই দিন অতিবাহিত করেন।

পরবর্তীতে ৭ জুলাই রাতে ভিকটিম নিজেই বাড়ি ফিরে আসে এবং মায়ের কাছে ঘটনার বিস্তারিত জানায়। ভিকটিমের বাবার দায়ের করা মামলার পর থেকেই শাকিল পলাতক ছিলেন।

র‍্যাব জানায়, আসামিকে গ্রেফতারের জন্য তারা গোয়েন্দা নজরদারি বাড়ায় এবং অবশেষে হাতিয়া থেকে তাকে আটক করতে সক্ষম হয়। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাকিল ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।

গ্রেফতারকৃত শাকিলকে আইনি প্রক্রিয়া শেষে সুধারাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD