1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
সুখবরের নামে উচ্চ শব্দে প্রচার মাইকিংয়ে অতিষ্ঠ জীবননগর বাসি | সকালের খবর ২৪
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
আন্তর্জাতিক প্রটোকল মেনেই শহীদদের মরদেহ তোলা হবে: সিআইডি প্রধান আন্তর্জাতিক প্রটোকল মেনেই শহীদদের মরদেহ তোলা হবে: সিআইডি প্রধান মৌলিক প্রশিক্ষণ শেষ করল ১৭১ আনসার সদস্য: দুর্যোগে সর্বদা প্রস্তুত থাকার আহ্বান লালমনিরহাটে নিয়োগ বাতিলের দাবিতে জেলা প্রশাসকের বিরুদ্ধে হরিজন সম্প্রদায়ের মানববন্ধন পঞ্চগড়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ওলামা দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত ন্যায্য সমঝোতা না হলে জোট নয়: নবীনগরে নুরুল হক নূর অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে রানাপাশা ইউনিয়ন জামায়াত সভাপতির পদ স্থগিত ও বহিষ্কার ছাত্রলীগের ক্যাডার লাভলু সিকদারের বিরুদ্ধে অবৈধ সম্পদের অভিযোগ দুদুকে চসিকের নিষেধাজ্ঞা অমান্য করে চলাচলের রাস্তায় ফের বর্জ্য ফেললো মহল্লা কমিটি মাধবপুরে অপহরণের পাঁচ দিন পর স্কুলছাত্রী উদ্ধার

সুখবরের নামে উচ্চ শব্দে প্রচার মাইকিংয়ে অতিষ্ঠ জীবননগর বাসি

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ১২৫ বার পঠিত
Oplus_131072

মো:তারিকুর রহমান জেলা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা,সুখবর, সুখবর সুলভ মূল্যে দেশি এড়ে গরুর মাংস পাচ্ছেন,পোল্ট্রি মুরগী পাচ্ছেন, বরিশালের ইলিশ মাছ পাচ্ছেন,মোবাইল সিমের মেলা এসকল নানা সুখবর নামে প্রচার মাইকিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছে চুয়াডাঙ্গা জেলার জীবননগর বাসি।এছাড়াও হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর বিশেষজ্ঞ ডাক্তারের প্রচার,ব্যবসা প্রতিষ্ঠানের প্রচার ও নানা লোভনীয় অফার দিয়ে বিভিন্ন পণ্য বিক্রির প্রচার মাইকিং সবসময় চলছে।
প্রচার মাইকিং এর শব্দে অতিষ্ঠ হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে এর প্রতিকার চেয়েছেন সচেতন নাগরিকেরা।সেইসাথে উচ্চ শব্দে মাইকিং বন্ধের ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন তারা।

জীবননগর শহরের তারিকুর রহমান বলেন,সকাল ৮ থেকে রাত ৯ টা পর্যন্ত জীবননগর পৌর এলাকায় বিভিন্ন পণ্য বিক্রি ও লোভনীয় অফার নিয়ে মাইকিংয়ে প্রচারণা চলে।এরা কোন নিয়মনীতি মানে না। প্রচার মাইকের উচ্চ শব্দে দূর্বিষহ হয়ে পড়েছে জনজীবন।অতিরিক্ত শব্দ দূষণের ফলে মানুষের স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলছে ও শ্রবণশক্তি হ্রাস পাচ্ছে।
এই বিষয়ে জীবননগর পৌর প্রশাসক বেশকিছু নিয়মনীতি ও নির্দেশনা প্রদান করলেও সেই নির্দেশে তোয়াক্কা করছেন না ব্যবসায়ীরা।
স্কুল ছাত্র তানভীর ইসলাম বলেন,স্কুলে ক্লাস করার সময় বিভিন্ন মাইকিংয়ের আওয়াজ কানে আসে এতে শ্রেণীকক্ষে পাঠদানের অনেক সমস্যা হয়।আবার সন্ধ্যার পর পড়তে বসলে মাইকিংয়ের অনেক শব্দ কানে আসে।এতে পড়াশোনায় মনোযোগ আসে না।
সচেতন মহল বলছেন,প্রচার মাইকিং করা একটি নিয়মের মধ্যে আনা উচিৎ। একটি নির্ধারণ সময়ের মধ্যে প্রচারণা করার জন্য ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া প্রয়োজন। নিয়মনীতি না থাকার কারনে সবসময় প্রচার মাইকিং চললে জনজীবন দুর্বিষহ হয়ে পড়ে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD