1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে এবার মাইন বিস্ফোরণে আরকান নাগরিকের পা বিচ্ছিন্ন | সকালের খবর ২৪
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
গাজীপুর -১ আসনে মজিবুর রহমানকে নির্বাচিত করায় ভোটারদের সংবর্ধনা নওগাঁয় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৩০ গ্রাম হেরোইন সহ দুইজন মাদক ব্যাবসায়ী গ্রেফতার দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চাইলেন মেয়র ডা. শাহাদাত হোসেন ঝালকাঠিতে মাদকাসক্ত ছেলেকে হত্যা করে পুলিশের কাছে আত্মসমর্পণ পিতার নওগাঁয় খাসির মাংস বলে কুকুরের মাংস বিক্রয়ের অভিযোগ কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক রূপগঞ্জে মাদক বিক্রির টাকা নিয়ে বিরোধ: ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম প্রশ্নের মুখে সংবাদ সম্মেলন ছেড়ে চলে গেলেন পরাজিত প্রার্থী’ মুনির’ ফুলবাড়ী২৯ বিজিবি কর্তৃক যৌন উত্তেজক সিরাপ ও ভারতীয় ইস্কফ সিরাপ আটক

সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে এবার মাইন বিস্ফোরণে আরকান নাগরিকের পা বিচ্ছিন্ন

  • প্রকাশিতঃ সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ২০৪ বার পঠিত

মোঃ জয়নাল আবেদীন টুক্কু,নাইক্ষ্যংছড়ি, উপজেলা প্রতিনিধি: নাইক্ষ্যংছড়ি ঘুমধুম সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে সে দেশের এক আরকান নাগরিকের বাম পা বিচ্ছিন্ন হয়ে গুরুত্ব আহত হয়েছে। সীমান্তবাসীর বরাতে জানা যায় বাংলাদেশে চিকিৎসা জন্য অনুপ্রবেশ সময় স্থলমাইন বিস্ফোরণে আরকানের রাখাইন যুবকের পা বিচ্ছিন্ন হয়।পরে তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করেছে স্থানীয়রা।সোমবার (২৩ জুন) বিকাল ৪টার দিকে ঘুমধুম ইউনিয়নের চাকমার কাটা নামক সীমান্ত এলাকায় ৩৫ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে।আহত রাখাইন যুবকেরর নাম তংচংগ্যা(১৯) সেই মিয়ানমারের মিডাক গ্রামের রাখাইন যুবক বলে জানা গেছে।স্থানীয়রা জানায়, সোমবার বিকাল ৪টার দিকে মিয়ানমারের রখাইনের এই যুবক সীমান্তের ওপারে মিয়ানমারে থেকে বাংলাদেশে চিকিৎসার জন্য অনুপ্রবেশ করার সময়ে আরকান আর্মির মাটিতে পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে ওই যুবকের বাম পা বিচ্ছিন্ন হয়ে পড়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।
জানা যায়, মিয়ানমারের আরাকান আর্মি সীমান্তের বিভিন্ন জায়গায় রোহিঙ্গা বিচ্ছিন্নতাবাদীদের তৎপরতা এড়াতে স্থলমাইন ও বিস্ফোরক মাটিতে পুঁতে রাখে। ফলে সীমান্তের লোকজন চলাচল করতে গিয়ে প্রায় মাইন বিস্ফোরণে হতাহতের খবর পাওয়া যায়।গত ২৪ ঘন্টা না পেরোতে এক রোহিঙ্গা যুবকসহ দুই জন পা হারায়।নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাশরুরুল হক ওই মিয়ানমারের রাখাইন এক যুবকের আহতের বিষয় নিশ্চিত করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD