1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
সীমান্তে বিজিবি'র অভিযানে মাদক কারবারি আটকসহ ১৫ লক্ষাধিক টাকার ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ | সকালের খবর ২৪
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:১৪ অপরাহ্ন

সীমান্তে বিজিবি’র অভিযানে মাদক কারবারি আটকসহ ১৫ লক্ষাধিক টাকার ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১১১ বার পঠিত

আল আমীন , নালিতাবাড়ী, (শেরপুর) প্রতিনিধি : ময়মনসিংহের ৩৯ ব্যাটালিয়নের বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) এর দায়িত্বপূর্ণ শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার বুরুঙ্গা পোঁড়াবাড়ী, ঝিনাইগাতী উপজেলার সন্ধ্যাকুড়া, হালুয়াঘাট উপজেলার ডুমনিকুড়া এবং বান্দরকাটা নামক স্থান দিয়ে চোরাকারবারীরা অভিনব কৌশলে ভারতীয় মদ পাচারের চেষ্টা করে। এ সময় বিজিবির টহলদলের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ওইসব এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ঝিনাইগাতী উপজেলার সন্ধ্যাকুড়া গ্রামের মৃত শাহাজাহানের পুত্র মোঃ সাদ্দাম হোসেনকে ৩৬৯ বোতল ভারতীয় মদ ও ২টি মোবাইল ফোনসহ হাতেনাতে আটক করতে সক্ষম হয়। একইদিনে তারা বিপুল পরিমাণ ভারতীয় মদসহ বিভিন্ন কসমেটিক্স পণ্য জব্দ করে।মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে ময়মনসিংহের ৩৯ ব্যাটালিয়নের বিজিবি কর্তৃপক্ষ এসব নিশ্চিত করেছেন।

অপরদিকে, ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার ডুমনিকুড়া এবং বান্দরকাটা নামক স্থান দিয়ে চোরাকারবারীরা অভিনব কৌশলে ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী এবং কমলা ফল পাচারের চেষ্টা করে। এতে বিজিবির টহলদলে সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় নেভিয়া সফট ক্রীম, পন্ডস ফেসওয়াশ এবং কমলা ফল জব্দ করতে সক্ষম হয়। বিজিবির অভিযানে জব্দকৃত ভারতীয় মদ ও চোরাচালানী মালামালের আনুমানিক বাজার মূল্য ১৫ লাখ ৮১ হাজার ৪০০ শত টাকা বলে বিজিবি জানায়। মাদক চোরাচালানের সাথে সম্পৃক্ত আটককৃত আসামী হস্তান্তরসহ অন্যান্য পলাতক আসামীদের বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে বিজিবি।

বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহের ৩৯ ব্যাটালিয়নের বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মেহেদী হাসান পিপিএম জানান, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোন প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি দিনরাত সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে। এমনকি সীমান্তে মাদক, চোরাচালানী মালামাল এবং অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি কঠোরতা নীতি অনুসরণ করছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD