1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
সীমান্তে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিজিবি'র অভিযান | সকালের খবর ২৪
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
ধামইরহাটে খাসির নামে কুকুরের মাংস বিক্রির অভিযোগ: ২৫ কেজি জব্দ গ্রেফতার নয়, মবের হাত থেকে রক্ষা করে নিরাপদে সরানো হয় অধ্যাপক জামাল উদ্দিনকে: পুলিশ আলেমদের সঙ্গে মতবিনিময়ে এমপি রেজু শেখ কাশোপাড়ায় আগুনে পুড়ল বসতঘর ও গবাদিপশু, ক্ষতিগ্রস্তদের সহায়তায় এম এ মতীন আলীকদমে রহিমা বেগম নামের এক বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার নতুন সরকারের শপথের পর ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: সেনাপ্রধান বিশ্ব ভালোবাসা দিবসে নড়াইলের বৃদ্ধাশ্রমে ব্যতিক্রমী আনন্দ উৎসব অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে তৃতীয় স্থান অর্জন করেছে পটুয়াখালীর মাদারবুনিয়া ইউনিয়ন পরিষদ পোস্তগোলায় ১০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার

সীমান্তে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিজিবি’র অভিযান

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ৩০০ বার পঠিত

মোঃ রাশেদুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধি।। পঞ্চগড় জেলা সীমান্তে ৫৬ বিজিবি’র দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান ও অবৈধ ভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করেছে বিজিবি। তারই ধারাবাহিকতায় সীমান্ত সংলগ্ন নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০,০০০ টাকা জরিমানা সহ এক ব্যক্তিকে ৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। এ সময় বালু পরিবহনের কাজে ব্যবহৃত ঘটনাস্থল থেকে একটি ট্রাক্টর জব্দ করা হয়। বুধবার (২-জুলাই) বিকেলে নীলফামারী ব্যাটালিয়ন ৫৬ বিজিবি এর অধীনস্থ মালকাডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। প্রাপ্ত তথ্য অনুযায়ী, সীমান্ত পিলার ৭৭৫/১৭- এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যান্তরে পঞ্চগড়ের’র বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের বেরুবাড়ী মাঠ সংলগ্ন ঘোরামারা নদী এলাকায় একটি চক্র দির্ঘদিন ধরে অবৈধ ভাবে বালু উত্তোলন করে বিক্রি করেন। যা সম্পূর্ণ ভাবে সীমান্ত আইন লঙ্ঘন। এমতাবস্তায় মালকাডাঙ্গা বিওপির দুইটি টহল টিম ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। এ সময় অন্যান্যরা পালিয়ে গেলেও ট্রাক্টর সহ চালক মোঃ ফরহাদ হোসেন’কে ঘটনাস্থলেই আটক করতে সক্ষম হয় বিজিবি। পরে বোদা উপজেলার সহকারী কমিশনার ভূমি এসএম ফুয়াদ এর নেতৃত্বে একটি ভ্রাম্মমান আদালত গঠন করে, অবৈধ বালু উত্তোলনের দায়ে ৫০,০০০ টাকা জরিমানা, ট্রাক্টর চালক মোঃ ফরহাদ হোসেন’কে ৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। আটক ট্রাক্টরটি নিলাম না হওয়া পর্যন্ত মালকাডাঙ্গা বিওপির হেফাজতে রাখা হয়। এ বিষয়ে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬-বিজিবি) কর্তৃক জানানো হয়, সদর দপ্তর বিজিবি এর নির্দেশনা অনুযায়ী দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা সুরক্ষাসহ চোরাচালান প্রতিরোধকল্পে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। চোরাচালান প্রতিরোধ ছাড়াও সীমান্ত এলাকায় অবৈধভাবে বালু, পাথর উত্তোলন রোধে ৫৬ বিজিবি কঠোর নজরদারি নিশ্চিতের পাশাপাশি মাদকদ্রব্য সহ অন্যান্য চোরাচালান বন্ধে সদা প্রস্তুত। বিজিবি কর্তৃক এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD