

সিলেট জেলা প্রতিনিধি:সিলেটের কানাইঘাট সীমান্তের ওপারে ভারতীয় খাসিয়াদের গুলিতে জামার উদ্দিন নামে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।রবিবার সকালে জেলার কানাইঘাট উপজেলার লোভাছড়া সীমান্তের শুন্য রেখা থেকে পুলিশ নিহতের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে।
এরপুর্বে শনিবার (২২ নভেম্বর) দিবাগত রাতে মরদেহটি বাংলাদেশ-ভারত সীমান্তের শুন্যরেখায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় বিজিবির লোভাছড়া বিওপির সদস্যরা।
স্থানীয় সূত্র জানায়, জামাল উদ্দিন শনিবার সকালে বাড়ি থেকে বের হন। এরপর তিনি তার অন্যদের সাথে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে সুপারি বাগানে যান। সেখানেই বাগান মালিক খাসিয়াদের গুলিতে গুলিবিদ্ধ হন তিনি।ওই রাতে লোভাছড়া বিজিবি ক্যাম্পের ক্যাম্পের সদস্যরা ভালুকমারা গ্রামের পাশে বাংলাদেশ-ভারত সীমান্তের শুন্যরেখায় জামালের গুলিবিদ্ধ মরদেহ দেখতে পেয়ে কানাইঘাট থানাকে অবহিত করেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য ভোরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
সিলেটের কানাইঘাট থানার ওসি আব্দুল আওয়াল বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের রবিবার সকালেে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।