

আলিফ হোসেন স্টাফ রিপোর্টার:
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার শেখরনগর ইউনিয়নে প্রসাশনকে বৃদ্ধা আঙ্গুলি দেখিয়ে চলছে অবৈধ ড্রেজার বানিজ্য। ভরাট করা হচ্ছে পুকুরসহ ফসলি জমি।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার শেখরনগর ইউনিয়ন পরিষদের সামনে চলছে অবৈধ ড্রেজার মেশিন। ইউনিয়ন পরিষদের উপর দিয়ে পাইপ লাইন টেনে নিয়ে ড্রেজার দিয়ে বালু ভরাট করা হচ্ছে ফসলি জমির। খালে বোস্টার বসিয়ে সেখান থেকে মোটা পাইপ লাইনটি রাস্তা উপর দিয়ে টেনে ড্রেজার লাইনটি সংযোগ দেওয়া হয়েছে। এতে রাস্তায় দুর্ঘটনার প্রবনতা বেড়ে গেছে।
এ বিষয়ে অবৈধ ড্রেজার ব্যবসায়ী নুর মোহাম্মদ ও এরশাদ এর কাছে জানতে গেলে তিনি বলেন, আমরা ড্রেজারের কোথাও থেকে অনুমতি নেইনি। অনুমতি ছাড়া কিভাবে ড্রেজার চালাচ্ছেন এ প্রশ্নের কোন সদউত্তর দিতে পারেনি।
এ বিষয়ে শেখরনগর ভূমি কর্মকর্তা বুলবুল হোসেন মোল্লা বলেন, ঘটনাস্থলে গিয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।