

স্টাফ রিপোর্টার : কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সি আই এস)’র উদ্যোগে গত দুইদিন ব্যাপী পটুয়াখালী গলাচিপা উপজেলার দক্ষিন হোগোল বুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নেটওয়ার্কিং পার্টনার সক্ষমতা বৃদ্ধি করণ সভা অনুষ্ঠিত হয়।উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: কামাল হোসেন ইসলামিক রিলিফ বাংলাদেশ এবং উপস্থিত ছিলেন দক্ষিণ হোগোল বুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নীলকৃষ্ণ দাশ।উক্ত কর্মশালায় প্রশিক্ষণের বিষয় বস্তু, নেটওয়ার্ক পার্টনার কারা,নেটওয়ার্ক পার্টনারের কাজ কি ,নেটওয়ার্ক পার্টনার হওয়ার জন্য কি করতে হবে ,নেটওয়ার্ক পার্টনার হওয়ার সুবিধা ইত্যাদি বিষয় উপস্থাপন করা হয়। এছাড়াও সি আই এস এর কর্মকর্তাবৃন্দ প্রাকৃতিক দুর্যোগ এবং মানব সৃষ্টি দুর্যোগ বিষয় নিয়ে আলোচনা করেন। পরিশেষে উপস্থিতিদের গ্ৰুপ আলোচনার মাধ্যমে তাদের মতামত গ্ৰহন করা হয়।