1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
সার ডিলার নিয়োগ নীতিমালা বাতিল চেয়ে জীবননগরে খুচরা সার ব্যবসায়ীদের মানববন্ধন | সকালের খবর ২৪
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১২:২০ অপরাহ্ন
শিরোনামঃ
আমতলীতে আমন ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে সন্তুষ্টির হাসি রাজঘাটে দেশনেত্রী বেগম  খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত অফিস কর্তৃক আয়োজিত গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান মাদারীপুরে গণমাধ্যমকর্মীদের সাথে জেলা প্রশাসনের মতবিনিময় কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের মতবিনিময় চট্টগ্রাম মহানগর যুবদল নেতা মোশাররফ’র বহিষ্কার আদেশ প্রত্যাহার ডিএমপির মিরপুর বিভাগের নতুন ডিসি মইনুল হক দেশে ফিরলেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন রাঙ্গামাটি রাজস্থলী প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সভা মাভাবিপ্রবিতে ইংরেজি এমএ ভর্তি আবেদন শুরু, পরীক্ষা ৩০ জানুয়ারি

সার ডিলার নিয়োগ নীতিমালা বাতিল চেয়ে জীবননগরে খুচরা সার ব্যবসায়ীদের মানববন্ধন

  • প্রকাশিতঃ সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১১৮ বার পঠিত

মো:তারিকুর রহমান জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা : জীবননগর :প্রান্তিক পর্যায়ে খুচরা সার বিক্রেতাদের বাদ দিয়ে নতুন সার ডিলার নিয়োগে নতুন নীতিমালা বাস্তবায়নের বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন করেছেন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার খুচরা সার ব্যবসায়ীরা।সোমবার(১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় জীবননগর মুক্তমঞ্চের সামনে জীবননগর উপজেলা সার ও বালাইনাশক সমিতির ব্যানারে এই প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা সার ও বালাইনাশক সমিতির সভাপতি বজলুর রহমান,সমিতির সদস্য জাহাঙ্গীর হোসেন রানা,আশরাফুল হক,মনিরুজ্জামান, শাহিন উদ্দিন ও জান মুহাম্মদ। এ ছাড়াও প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠানে জীবননগর উপজেলার চার শতাধিক খুচরা সার ও কীটনাশক ব্যবসায়ী উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তরা বলেন,বর্তমান সরকার সার ব্যবসায়ীদের জন্য নতুন যে নীতিমালা করেছে এটা বাস্তবায়ন হলে ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হবে কৃষকেরাও ক্ষতিগ্রস্ত হবে।সারা বাংলাদেশে ৫০ হাজারের বেশি খুচরা সার ও কীটনাশক বিক্রেতা আছে।এই ব্যাবসার সাথে অনেকের কর্মসংস্থান জড়িয়ে আছে। সরকার যদি এই নীতিমালা বাস্তবায়ন করে তাহলে হাজার-হাজার মানুষের পেটে লাথি মারবে।কৃষকদের নিকট সবসময় টাকা থাকেনা তারা খুচরা বিক্রেতাদের কাছ থেকে বাকিতে সার কিনে ফসল উঠলে আবার টাকা পরিশোধ করে দেয়।এই নীতিমালা বাস্তবায়ন করলে অনেক ছোটছোট চাষিরা বিপদে পড়বে।

বক্তারা আরও বলেন, সারের ডিলার নিয়োগের এই নীতিমালা আমরা মানিনা।এই নীতিমালার বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানায়।অবিলম্বে এই নীতিমালা প্রত্যাহার না করা হলে পরবর্তীতে আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।

বক্তব্য শেষে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.আল-আমীন এর নিকট স্মারকলিপি প্রদান করেন উপজেলা সার ও বালাইনাশক সমিতির সদস্যরা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD