

নিজস্ব প্রতিবেদক,ঢাকা
সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত আরও ৯১৯ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেফতার হয়েছেন ৫৫৯ জন।
রবিবার (২৯জুন) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৯১৯ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় ৫৫৯ জন। মোট গ্রেফতার করা হয়েছে ১৪৭৮জনকে।
অভিযানিক কার্যক্রমে উদ্ধার করা হয়েছে,
চাপাতি ২টি, চাইনিজ কুড়াল ১ টি, লোহার পাইপ ১ টি, লোহার স্প্রিং ২টি, দেশীয় ছোরা ১ টি, ককটেল ২ টি।
পুলিশের এই অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের এই কর্মকর্তা।
ডিআই/এসকে