

নিজস্ব প্রতিবেদক,ঢাকা
সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত আরও ১১৯১ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেফতার হয়েছেন ৬৪২ জন।
বুধবার (২৫ জুন) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১১৯১ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় ৬৪২ জন। মোট গ্রেফতার করা হয়েছে ১৮৩৩ জনকে।
অভিযানিক কার্যক্রমে উদ্ধার করা হয়েছে,
পিস্তল ৩টি, একনলা বন্দুক টি- ৭.৫ মিলিমিটার ২টি, দেশীয় তৈরি পাইপ গান ৪টি, সবুজ রঙের কার্তুজ ১টি, ম্যাগজিন ২টি, গুলি ৬ রাউন্ড, ৩০৩ রাইফেলের গুলি ৭ রাউন্ড, ১২ বোর কার্তুজ ৮ রাউন্ড, চাপাতি ২টি, ধারালো তলোয়ার ১টি, লোহার তৈরি সুলফি ১টি, লোহার পাইপ ১টি, রামদা ৫টি, এবং চাকু ১টি।
পুলিশের এই অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের এই কর্মকর্তা।
ডিআই/এসকে