1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
সারাদেশে পুলিশের অভিযান,গ্রেফতার আরও ১৫৫৬ | সকালের খবর ২৪
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
পঞ্চগড়ে এবার হারানো দুর্গ ফিরে পেল বিএনপি বিএনপির ভূমিধস বিজয়ে জি কে গউছের কৃতজ্ঞতা প্রকাশ ভোটে জিতেই কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অভূতপূর্ব বিজয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবের অভিনন্দন পটুয়াখালীতে বিএনপি’র মিলাদ – দোয়া অনুষ্ঠিত পটুয়াখালীতে সাবেক উপজেলা চেয়ারম্যান সহ ৮ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত নড়াইলে বিল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার কলাপাড়ায় ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ রাজস্থলীতে বিজয় হলেন ধানের শীষের প্রতীক দীপেন দেওয়ান ঢাকা-১৬ আসনের ফলাফল স্থগিত ও পুনঃ নির্বাচনের দাবি আমিনুল হকের

সারাদেশে পুলিশের অভিযান,গ্রেফতার আরও ১৫৫৬

  • প্রকাশিতঃ শনিবার, ২১ জুন, ২০২৫
  • ১৮১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত আরও ১০২৯ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেফতার হয়েছেন ৫২৭ জন।

শনিবার (২১জুন) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১০২৯ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় ৫২৭ জন। মোট গ্রেফতার করা হয়েছে ১৫৫৬ জনকে।

অভিযানিক কার্যক্রমে উদ্ধার করা হয়েছে, চাইনিজ রাইফেল কার্তুজ ৫টি, ছুরি ১ টি, লোহার হাতুড়ি ১ টি, দেশীয় অস্ত্র ২টি, মোবাইল সেট ৪টি, দেশীয় তৈরি ওয়ান শুটারগান ২টি, ১২ বোর কার্তুজ ১ টি, দা ৩টি, লোহার তৈরি ছোরা ২ টি, থ্রি নট থ্রি রাইফেলের গুলি ৩ টি, থ্রি নট থ্রি রাইফেলের গুলির এমটি কার্টিজ (খোসা) ১টি, বার্মিজ চাকু ১টি, শর্টগানের তাজা গুলি ৯টি, গুলির খোসা ৪টি।

পুলিশের এই অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের এই কর্মকর্তা।

ডিআই/এসকে

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD