1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
সারাদেশে পুলিশের অভিযান,একদিনে গ্রেফতার ১৭৮২ | সকালের খবর ২৪
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
জনতার প্রত্যাশা মন্ত্রী সভায় ঠাই পাক ৩ হেভিওয়েট জননেতা নড়াইলে ধানের শীষ ও কলস প্রতিক সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ১৪ পঞ্চগড়ে এবার হারানো দুর্গ ফিরে পেল বিএনপি বিএনপির ভূমিধস বিজয়ে জি কে গউছের কৃতজ্ঞতা প্রকাশ ভোটে জিতেই কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অভূতপূর্ব বিজয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবের অভিনন্দন পটুয়াখালীতে বিএনপি’র মিলাদ – দোয়া অনুষ্ঠিত পটুয়াখালীতে সাবেক উপজেলা চেয়ারম্যান সহ ৮ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত নড়াইলে বিল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার কলাপাড়ায় ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ

সারাদেশে পুলিশের অভিযান,একদিনে গ্রেফতার ১৭৮২

  • প্রকাশিতঃ শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ২২৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত আরও এক হাজার ২০৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া অন্যান্য ঘটনায় গ্রেফতার হয়েছে ৫৭৯ জন। একদিনে মোট এক হাজার ৭৮২ জনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২০ জুন) পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এসব তথ্য জানান।

এআইজি ইনামুল হক সাগর বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের অভিযানে এক হাজার ৭৮২ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে এক হাজার ২০৩ জন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছে।

এছাড়া অভিযানে একটি বিদেশি পিস্তল, গুলি ৯ রাউন্ড, একনলা বন্দুক দুটি, কার্তুজ ৪৬ রাউন্ড, রামদা চারটি, ধারালো চাকু তিনটি, লোহা কাটার কেচি একটি, শাবল দুটি, এলজি ছয়টি, চাপাতি দুটি, ছুরি চারটি, তরবারি সাতটি, হাসুয়া দুটি, ড্রেগার একটি, লোহার ও কাঠের তৈরি থ্রিনট থ্রি রাইফেল বাট একটি।

পুলিশের অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন পুলিশ সদরদপ্তরের এ কর্মকর্তা।

ডিআই/এসকে

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD