

আমতলী(বরগুনা)প্রতিনিধিঃ বরগুনারআমতলী থানার বদলির আদেশ প্রাপ্ত অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসানকে নিয়ে একটি কুচক্রি মহল যারা তার কাছ থেকে অবৈধ ও অনৈতিক ভাবে সুযোগ সুবিধা নিতে পারে নাই তারা অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান আমতলী থেকে বদলী হওয়ার পর নামে বে-নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে অসম্মান মানহানিকর তথ্য ও ছবি পোস্ট করে অপ-প্রচার চালাচ্ছে। আমতলী উপজেলার সুশীল সমাজ সূত্রে জানা
যায় অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান আমতলী থানায় যোগদানের পর থেকে মাদক সেবী ও ব্যবসায়ীদের জন্য এক আতংকের নাম ছিলো।মাদকের বিরুদ্ধে অবস্থান ছিলো জিরো টলারেন্স।তিনি থানায় যোগদানের পর হাইওয়ায়ে চাঁদাবাজি, জুয়ার বোর্ড, হোটেলে অসামাজিক কার্যকলাপ, ডাকাতিও চুরি সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। তাছাড়াও তিনি আমতলী থানায় যোগদান করার পর আমতলী থানা এলাকায় অপরাধ প্রবনতাও কমে যায়।আমতলী থানা দালাল ,তদবির ও সালিশ মুক্ত করা হয়। এসব ঘটনায় কিছু মানুষ তার প্রতি ক্ষিপ্ত ছিলো । অফিসার ইনচার্জ আমতলী থানা থেকে বদলী
হওয়ার পর ঐ মানুষ গুলো তার বিরুদ্ধে নামে বে- নামে ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে অপ প্রচার চালাচ্ছেন। এ বিষয় আমতলী থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসানের
কাছে জানতে চাইলে তিনি বলেন বিভিন্ন সময় অনেকে অনৈতিক সুবিধা দাবী করছে এবং অনৈতিক তদবির করেছে। আমি আমার চাকুরী জীবনে কাউকে অনৈতিক সুবিধা প্রদান করিনি। যারা অনৈতিক সুবিধা নিতে পারেনি তারাই আমার সম্মানহানি করার জন্য এই সব অপ- প্রচার চালাচ্ছেন।
সাধারন জনগন কয়েকজন নাম প্রকাশে অনিচ্ছুক বলেন, এইসব অপ প্রচারকারীদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর আইনগত ব্যবস্থা নেয়ার জন্য উর্ধ্বতন কতর্ৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি।