1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
সাভারে ১২ বছরের সাজাপ্রাপ্ত আসামি রুহুল আমিন গ্রেফতার ,আছে ১৫ মামলা | সকালের খবর ২৪
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
পঞ্চগড়ে এবার হারানো দুর্গ ফিরে পেল বিএনপি বিএনপির ভূমিধস বিজয়ে জি কে গউছের কৃতজ্ঞতা প্রকাশ ভোটে জিতেই কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অভূতপূর্ব বিজয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবের অভিনন্দন পটুয়াখালীতে বিএনপি’র মিলাদ – দোয়া অনুষ্ঠিত পটুয়াখালীতে সাবেক উপজেলা চেয়ারম্যান সহ ৮ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত নড়াইলে বিল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার কলাপাড়ায় ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ রাজস্থলীতে বিজয় হলেন ধানের শীষের প্রতীক দীপেন দেওয়ান ঢাকা-১৬ আসনের ফলাফল স্থগিত ও পুনঃ নির্বাচনের দাবি আমিনুল হকের

সাভারে ১২ বছরের সাজাপ্রাপ্ত আসামি রুহুল আমিন গ্রেফতার ,আছে ১৫ মামলা

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ২৭০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকার সাভার থেকে ১২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি রুহুল আমিনকে গ্রেফতার করেছে র‍্যাব। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র ও মাদকসহ ১৫ টি মামলা রয়েছে।

সোমবার সন্ধ্যায় সাভারের মজিদপুর এলাকা থেকে র‍্যাব-৪, সিপিসি-২ এর একটি দল তাকে গ্রেফতার করে।

মঙ্গলবার (১৭ জুন) বিকালে র‍্যাব-৪ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার কেএন রায় নিয়তি গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গতকাল সন্ধ্যায় সাভার থানাধীন মজিদপুর এলাকায় অভিযান পরিচালনা করে দুটি মাদক মামলায় মোট ১২ বছরের সাজাপ্রাপ্ত ও অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইন এবং মাদকসহ ১৫ টি মামলার পলাতক আসামী রুহুল আমিনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি বলেন, গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও ঘটনার বিবরণে জানা যায়, তিনি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন যাবৎ কক্সবাজার ও টেকনাফসহ সীমান্তবর্তী জেলা হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা, হেরোইন, ইয়াবা ট্যাবলেট এবং ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদক দ্রব্য ক্রয় করে ঢাকা মহানগরীসহ বিভিন্ন জেলায় এগুলো বিক্রি করতেন তিনি।

র‍্যাব জানায়, গ্রেফতার রুহুল আমিনের বিরুদ্ধে কয়েকটি মামলা বিচারাধীন থাকা অবস্থায় ২০১৩ সালে জামিনে বের হয়ে ছদ্মবেশ ধারণ করে দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে বসবাস করছিল। অন্যদিকে বিচার শেষে আদালত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে পৃথক দুটি মামলায় ৬ বছর করে মোট ১২ বছরের সাজা প্রদান করেন। তবে তিনি পলাতক থাকায় আদালত আসামীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

এরই ধারাবাহিকতায় অধিযাচন পত্রের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল আসামীকে গ্রেফতারে ছায়া তদন্ত শুরু করে এবং গতকাল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ঢাকা মহানগরীর উত্তরা পূর্ব এবং ভাষানটেক থানায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইন এবং মাদকসহ ১৫টি মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

ডিআই/এসকে

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD