1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
সাভারে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: দুই মাস পর স্বামী গ্রেফতার | সকালের খবর ২৪
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই : তারেক রহমান সরাইলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের ৭ জনকে বহিষ্কার মোরেলগঞ্জের বীর মুক্তিযোদ্ধা স.ম. কবির আহমেদ মধুর কবর জিয়ারত করলেন অধ্যক্ষ আব্দুল আলীম মোরেলগঞ্জে জামায়াতের জনসভায় হাজারো মানুষের ঢল মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত মিরসরাইয়ে পানিতে ডু’বে মারা যাওয়া স্কুল ছাত্র মাহিন বাগমারায় ধানের শীষের নির্বাচনী জনসভায় উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন ৪৫৩৮ বন্দি, কালও চলবে ভোট মোহাম্মদপুরে সেনা অভিযানে দুটি বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী আটক রূপসার নৈহাটি ইসলামিয়া ক্যাডেট একাডেমীর পুরস্কার বিতরণ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সম্মিলিত সামাজিক আন্দোলনের আলোচনা সভা অনুষ্ঠিত

সাভারে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: দুই মাস পর স্বামী গ্রেফতার

  • প্রকাশিতঃ বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ২৪০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাভারে গার্মেন্টস কর্মী আসমা আক্তারকে (৩০) শ্বাসরোধ করে হত্যার অভিযোগে পলাতক স্বামী রবিউল ইসলামকে (৩৪) গ্রেফতার করেছে র‌্যাব। হত্যার প্রায় দুই মাস পর মঙ্গলবার র‍্যাব-৪ ও র‍্যাব-৮ এর যৌথ অভিযানে বরগুনার বেতাগী উপজেলার দুর্গাপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বুধবার (১৮ জুন) র‍্যাব-৪ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার কেএন রায় নিয়তি গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান,নিহত আসমা আক্তার ও রবিউল ইসলাম দুজনেই গার্মেন্টসে চাকরি করতেন। তবে দুই মাস আগে রবিউল তার চাকরি ছেড়ে দিলে পরিবারের আর্থিক চাপ বেড়ে যায়। একার আয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছিলেন আসমা। এ নিয়ে দাম্পত্য কলহ চলছিল।

ওই কলহের জেরে গত ১০ ফেব্রুয়ারি রাতে স্বামী রবিউল ইসলাম স্ত্রী আসমাকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যান।

এ ঘটনার পরদিনই সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের হলে মামলাটি তদন্তে নামে র‌্যাব।

র‌্যাব জানায়, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং পলাতক আসামিকে ধরতে র‌্যাব-৪ ছায়া তদন্ত শুরু করে। একপর্যায়ে প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, রবিউল বরগুনার দুর্গাপুরে আত্মগোপনে আছে। এরপর র‌্যাব-৪ ও র‌্যাব-৮ এর যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে রবিউল স্ত্রীকে হত্যার দায় স্বীকার করেছেন বলে জানিয়েছে র‌্যাব। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ডিআই/এসকে

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD