1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
সাবেক সিইসি নুরুল হুদার শারীরিক অবস্থা ও গ্রেফতার দেখানোর বিষয়ে যা জানাল ডিবি | সকালের খবর ২৪
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
জনতার প্রত্যাশা মন্ত্রী সভায় ঠাই পাক ৩ হেভিওয়েট জননেতা নড়াইলে ধানের শীষ ও কলস প্রতিক সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ১৪ পঞ্চগড়ে এবার হারানো দুর্গ ফিরে পেল বিএনপি বিএনপির ভূমিধস বিজয়ে জি কে গউছের কৃতজ্ঞতা প্রকাশ ভোটে জিতেই কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অভূতপূর্ব বিজয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবের অভিনন্দন পটুয়াখালীতে বিএনপি’র মিলাদ – দোয়া অনুষ্ঠিত পটুয়াখালীতে সাবেক উপজেলা চেয়ারম্যান সহ ৮ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত নড়াইলে বিল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার কলাপাড়ায় ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ

সাবেক সিইসি নুরুল হুদার শারীরিক অবস্থা ও গ্রেফতার দেখানোর বিষয়ে যা জানাল ডিবি

  • প্রকাশিতঃ রবিবার, ২২ জুন, ২০২৫
  • ২৪৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

উত্তেজিত জনতার হাতে আটক সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নুরুল হুদার শারীরিক অবস্থা ভালো আছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের যুগ্ম-কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম।

এছাড়া অবৈধভাবে নির্বাচনী ছদ্মবেশ ধারণ করে, নির্বাচনী ব্যয় নির্ধারণ না করে, ঘুষ নিয়ে অবৈধভাবে অন্যকে ভোটে জয় করানোর অভিযোগে রবিবার সকালে শের-ই-বাংলানগর থানার দায়ের হওয়া মামলার তাকে গ্রেফতার দেখানো কথাও জানিয়েছেন তিনি।

এদিন রাতে মিন্টু রোডের ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেন, আজ ৭টা থেকে সাড়ে ৭ টার দিকে উত্তরা ৫ নম্বর সেক্টরে স্থানীয় জনগণ তাকে হেফাজতে নেয়। উত্তরা পশ্চিম থানাকে অবগত করার পর পুলিশ সেখানে যায় এবং সেখান থেকে তাকে নিয়ে আসে। এরপর থেকে তিনি ডিবি হেফাজতে আছেন।

তিনি জানান, ২২ জুন সাবেক এই সিইসির নামে শের-ই-বাংলা নগর থানায় একটা মামলা দায়ের হয়। সেই মামলার এজাহার ভুক্ত আসামি তিনি। মূলত অবৈধভাবে নির্বাচনী ছদ্মবেশ ধারণ করে, নির্বাচনী ব্যয় নির্ধারণ না করে, ঘুষ নিয়ে অবৈধভাবে অন্যকে ভোটে জয় করানোর বিষয়ে তার বিরুদ্ধে মামলাটি হয়। এ মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনআনুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে আমরা যেটা জানতে পেরেছি উত্তরা ৫ নম্বর সেক্টরের ১/এ নম্বর রোডের ২৯ নম্বর বাসা থেকে তাকে স্থানীয় জনগন তাকে পুলিশ হেফাজতে দেয়। এ

তার বিরুদ্ধে এখন পর্যন্ত একটি মামলার তথ্য পাওয়া গেছে বলেও জানান তিনি।

সাবেক এই সিইসির শারিরীক অবস্থা ভালো আছে জানিয়ে ডিএমপির এই যুগ্ম- কমিশনার বলেন, তাকে ডিবিতে এনে প্রাথমিক চেকআপ করেছি, এতে তার শারিরীক অবস্থা সুস্থ পেয়েছি।

ডিআই/এসকে

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD