1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগ ঘটনায়: প্রত্যাহার হওয়া সেই এসপি হাছান চৌধুরীকে কিশোরগঞ্জে ফেরার নির্দেশ | সকালের খবর ২৪
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
মহিপুর থানাকে উপজেলায় রূপান্তর করা হবে-এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালী-৪ নির্বাচনী আসনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারনা শুরু বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনার মধ্য দিয়ে হাটহাজারীতে মীর হেলালের গণসংযোগ শুরু জীবননগরে কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার সমাপনী ও পুরষ্কার বিতরণ নওগাঁ-৬ আসনে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করলেন শেখ রেজাউল ইসলাম রেজু বোয়ালমারীতে ট্রেনে কেটে মহিলার মৃত্যু বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হলো স্পোর্টস কার্নিভাল-২০২৬ চট্টগ্রাম-৯ আসনে বিএনপির প্রার্থী আবু সুফিয়ানের নির্বাচনী প্রচারণার উদ্বোধনকালে-মীর নাছির বিএনপি জনগনের দাবী আদায়ের দলঃরূপসায় আজিজুল বারী হেলাল চট্টগ্রাম প্রেসক্লাবে মতবিনিময় সভায় ইইউ প্রতিনিধিদল

সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগ ঘটনায়: প্রত্যাহার হওয়া সেই এসপি হাছান চৌধুরীকে কিশোরগঞ্জে ফেরার নির্দেশ

  • প্রকাশিতঃ সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ১২০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগ ঘিরে বিতর্কের পর প্রত্যাহার হওয়া কিশোরগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হাছান চৌধুরীকে আবারও আগের কর্মস্থলে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে।

রবিবার (৩ আগস্ট) পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট-১ শাখার অতিরিক্ত ডিআইজি খন্দকার শামীমা ইয়াছমিন স্বাক্ষরিত এক চিঠিতে তাকে পুনরায় কিশোরগঞ্জে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

গত ৭ মে চিকিৎসার উদ্দেশ্যে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশ ছাড়েন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ। সে সময় কিশোরগঞ্জ সদর থানায় তার বিরুদ্ধে একটি মামলা চলমান থাকায় তাকে বিদেশযাত্রার অনুমতি দেওয়া নিয়ে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে।

এ ঘটনায় কিশোরগঞ্জের এসপি মোহাম্মদ হাছান চৌধুরীকে প্রত্যাহার করা হয়। পাশাপাশি, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশনে কর্মরত একজন অতিরিক্ত পুলিশ সুপারকে প্রত্যাহার এবং এসআই ও এএসআই পদমর্যাদার দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।

এ বিষয়ে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করে পুলিশ সদর দপ্তর এবং প্রধান উপদেষ্টার কার্যালয়। তদন্ত শেষে দুই কমিটিই এসপি হাছানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়মুক্তি দিয়ে অব্যাহতির সুপারিশ করে।

পুলিশ সদর দপ্তরের সেই সুপারিশের ভিত্তিতেই মোহাম্মদ হাছান চৌধুরীকে পুনরায় কিশোরগঞ্জে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হলো।

কিশোরগঞ্জে ফেরার বিষয়ে এসপি হাছান চৌধুরী বলেন, ‘আমি কিশোরগঞ্জেই কর্মরত আছি। সবার দোয়া ও সহযোগিতা চাই, যেন সৎভাবে দায়িত্ব পালন করে যেতে পারি।’

প্রসঙ্গত, ১৪ জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় একটি মামলায় সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের কয়েকজন নেতাকে আসামি করা হয়। মামলা থাকার পরেও সাবেক রাষ্ট্রপতি দেশত্যাগ করলে আলোচনা-সমালোচনা শুরু হয়। পরে অবশ্য চিকিৎসা শেষে দেশে ফিরে আসেন হামিদ।

গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন গতবছরের ৩১ আগষ্ট কিশোরগঞ্জের এসপি করা হয় হাছান চৌধুরীকে। তিনি বিসিএস পুলিশ ক্যাডারের ২৫তম ব্যাচের কর্মকর্তা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD