1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
সাবেক প্রতিমন্ত্রী ড. শামসুল আলম গ্রেফতার | সকালের খবর ২৪
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
পঞ্চগড়ে এবার হারানো দুর্গ ফিরে পেল বিএনপি বিএনপির ভূমিধস বিজয়ে জি কে গউছের কৃতজ্ঞতা প্রকাশ ভোটে জিতেই কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অভূতপূর্ব বিজয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবের অভিনন্দন পটুয়াখালীতে বিএনপি’র মিলাদ – দোয়া অনুষ্ঠিত পটুয়াখালীতে সাবেক উপজেলা চেয়ারম্যান সহ ৮ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত নড়াইলে বিল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার কলাপাড়ায় ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ রাজস্থলীতে বিজয় হলেন ধানের শীষের প্রতীক দীপেন দেওয়ান ঢাকা-১৬ আসনের ফলাফল স্থগিত ও পুনঃ নির্বাচনের দাবি আমিনুল হকের

সাবেক প্রতিমন্ত্রী ড. শামসুল আলম গ্রেফতার

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ২১৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলমকে গ্রেফতার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ জুন) ভোরে রাজধানী মোহাম্মদপুর থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (১৯ জুন)  সকালে তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম কমিশনার (উত্তর) মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া।

তিনি বলেন, মোহাম্মদপুর থেকে সাবেক প্রতিমন্ত্রী ড. শামসুল আলমকে গ্রেফতার করা হয়েছে। তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। তার বিরুদ্ধে মামলা রয়েছে। আজই তাকে আদালতে তোলা হবে।’

উল্লেখ্য, ২০২১ সালের জুলাইয়ে টেকনোক্রেট কোটায় পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হন শামসুল আলম। তিনি পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদস্য (সিনিয়র সচিব) ছিলেন। অর্থনীতিতে একুশে পদক পেয়েছিলেন তিনি।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সুদীর্ঘ ৩৫ বছর অধ্যাপনা করেছেন ড. শামসুল আলম। পরে প্রেষণে ছুটি নিয়ে ২০০৯ সালের ১ জুলাই পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে যোগ দেন। সেই থেকে ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত চুক্তিভিত্তিক নিয়োগে একই পদে লম্বা সময় দায়িত্বপালন করেন তিনি।

ডিআই/এসকে

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD