1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
সাবেক এলজিআরডি মন্ত্রীর এপিএস ফুয়াদের সম্পত্তি ক্রোক করেছে সিআইডি | সকালের খবর ২৪
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমতলীতে জমিজমা নিয়ে বিরোধ ২ নারীসহ ৩জনকে পিটিয়ে জখম গর্জনিয়া ফাঁড়ী পুলিশের অভিযানে ২৫ টি মোবাইল ফোন ও সিএনজিসহ ৪ যুবক আটক নাকুগাঁও সীমান্ত দিয়ে দেশে ফিরলেন কুড়িগ্রামের ৬ মৎস্যজীবী গাজীপুর-১ আসন কালিয়াকৈরে নির্বাচনী প্রচারণায় বিএনপি মনোনীত প্রার্থী মোরেলগঞ্জে পালিত হলো আন্তর্জাতিক দূর্নীতি দিবস মোরেলগঞ্জে বেগম রোকেয়া দিবস পালিত ‎পাঁচবিবিতে আন্তর্জাতিক দুর্নীতি দমন দিবস পালিত ‎ আটঘরিয়ায় বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা মুত্তাকী কল্যাণ সংস্থার উদ্যোগে অসহায়দের মাঝে কম্বল বিতরণ বিজিবির অভিযানে ৪কোটি টাকার মাদক অস্ত্র-চোরাচালান কৃত পন্য জব্দ

সাবেক এলজিআরডি মন্ত্রীর এপিএস ফুয়াদের সম্পত্তি ক্রোক করেছে সিআইডি

  • প্রকাশিতঃ সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৫৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (এলজিআরডি) সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেনের এপিএস এএইচ এম ফুয়াদের (৫২) সম্পত্তি ক্রোক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ক্রোক সম্প‌ত্তির মূল‌্য ৫ কোটি ৪৪ লাখ ৯৫ হাজার ৫৮৬ টাকা। যার মধ্যে একটি ফ্ল্যাটসহ ৩৮.৯৩৩ শতাংশ জমি রয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এ তথ্য জানান। ফরিদপুরের সিনিয়র স্পেশাল জজ আদালত সম্পত্তি ক্রোকের এ আদেশ দেন।

জসীম উদ্দিন খান জানান, মানিলন্ডারিং অনুসন্ধানকালীন জানা যায়- খন্দকার মোশারফ হোসেন মন্ত্রী থাকাকালীন তার এপিএস ছিলেন ফুয়াদ। সে সময় তিনি ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি সাজ্জাদ হোসেন বরকত ও তার ভাই ইমতিয়াজ হোসেন রুবেলের নেতৃত্বে ফরিদপুর শহরে আধিপত্য বিস্তারের জন্য ‘হেলমেট বাহিনী’ নামে একটি বাহিনী তৈরি করেন।

ওই বাহিনীর সাহায্যে বিভিন্ন সরকারি দপ্তর যেমন- এলজিইডি, স্বাস্থ্য প্রকৌশলী, শিক্ষা অধিদপ্তর, গণপূর্ত বিভাগ, বিএডিসি, পাসপোর্ট অফিস, বিআরটিএ অফিস, রোডস অ্যান্ড হাইওয়েসহ অন্য দপ্তরগুলোর টেন্ডারসমূহ নিজের নিয়ন্ত্রণে রাখেন। এসব টেন্ডার থেকে বিভিন্ন হারে কমিশন নিয়ে বিপুল পরিমাণ অবৈধ সম্পত্তি অর্জন করেন।

টেন্ডারবাজি ছাড়াও বিভিন্ন ব্যক্তিকে ভয়ভীতি প্রদর্শন করে অর্থ উপার্জনের অভিযোগও রয়েছে ফুয়াদের বিরুদ্ধে।

অনুসন্ধানের তথ্য জানিয়ে জসীম উদ্দিন খান আরও বলেন, নিজের নামে ছাড়াও প্রথম স্ত্রী ফারজানা ফুয়াদ, দ্বিতীয় স্ত্রী তাছলিমা আক্তার বাবলী ও দ্বিতীয় পক্ষের শাশুড়ি নাদিরা বেগমসহ নামে-বেনামে বহু জায়গা-জমি কিনেছেন; যেগুলোর দখলদারত্ব ন্যস্ত আছে ভাই ও ভাগিনার মতো আত্মীয়দের হাতে। এমনকি বেনামে বিলাসবহুল বাস কিনে পরিবহন খাতেও বিনিয়োগের তথ্য পাওয়া গেছে সিআইডির অনুসন্ধানে।

অনুসন্ধান শেষে সিআইডি বাদী হয়ে ফরিদপুরের কোতয়ালী থানায় মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD