1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
সাবেক এমপি সাবিনা আক্তার তুহিনকে নবাবগঞ্জ থেকে গ্রেফতার করেছে ডিবি | সকালের খবর ২৪
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
পঞ্চগড়ে এবার হারানো দুর্গ ফিরে পেল বিএনপি বিএনপির ভূমিধস বিজয়ে জি কে গউছের কৃতজ্ঞতা প্রকাশ ভোটে জিতেই কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অভূতপূর্ব বিজয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবের অভিনন্দন পটুয়াখালীতে বিএনপি’র মিলাদ – দোয়া অনুষ্ঠিত পটুয়াখালীতে সাবেক উপজেলা চেয়ারম্যান সহ ৮ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত নড়াইলে বিল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার কলাপাড়ায় ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ রাজস্থলীতে বিজয় হলেন ধানের শীষের প্রতীক দীপেন দেওয়ান ঢাকা-১৬ আসনের ফলাফল স্থগিত ও পুনঃ নির্বাচনের দাবি আমিনুল হকের

সাবেক এমপি সাবিনা আক্তার তুহিনকে নবাবগঞ্জ থেকে গ্রেফতার করেছে ডিবি

  • প্রকাশিতঃ সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ২১১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

ঢাকার নবাবগঞ্জ থেকে সাবেক সংসদ সদস্য (এমপি) সাবিনা আক্তার তুহিনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। সোমবার (২৩ জুন) ডিবি সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়।

রবিবার (২২ জুন) জুলাই আন্দোলনে হত্যা মামলার আসামি হিসেবে মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক এমপি মোহাম্মদ ফয়সল বিপ্লবকেও গ্রেফতার করেছে ডিবি। রাজধানীর মনিপুরী পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডিএমপি মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, “রবিবার রাতে মনিপুরী পাড়া থেকে সাবেক এমপি ফয়সল বিপ্লবকে গ্রেফতার করেছে ডিবির একটি বিশেষ দল।”

একই দিন সকালে সাবিনা আক্তার তুহিনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম কমিশনার (উত্তর) মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া।

তিনি বলেন, ‘সুনির্দিষ্ট অভিযোগে ডিবি ওয়ারী বিভাগের একটি দল তাকে গ্রেফতার করেছে।’

ডিবি সূত্র জানায়, সাবিনা আক্তার তুহিনের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, যার মধ্যে দুর্নীতি, রাজনৈতিক সহিংসতায় উসকানি ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতেই তাকে নবাবগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

তুহিন ও বিপ্লব—দুজনেই সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতা ও হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন। বিশেষ করে ফয়সল বিপ্লবের বিরুদ্ধে চলমান জুলাই আন্দোলনের সময় সহিংসতা ও হত্যাকাণ্ডে প্রত্যক্ষ ভূমিকা থাকার অভিযোগ রয়েছে।

এই গ্রেফতারকে কেন্দ্র করে সংশ্লিষ্ট রাজনৈতিক মহলে উত্তেজনা সৃষ্টি হয়েছে। গ্রেপ্তারকৃতদের আইনজীবীরা বলছেন, এটি রাজনৈতিক প্রতিহিংসা। অন্যদিকে ডিবি কর্মকর্তারা দাবি করছেন, “সুনির্দিষ্ট প্রমাণ ও মামলার ভিত্তিতেই অভিযান পরিচালিত হয়েছে। কাউকে রাজনৈতিক কারণে হয়রানি করা হচ্ছে না।”

ডিবি কর্মকর্তারা জানিয়েছেন, গ্রেফতারকৃদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করা হবে এবং তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী আরও অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলবে।

ডিআই/এসকে

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD