1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
সাপাহারে রাস্তার পাশে পড়ে আছে মানসিক ভারসাম্যহীন কে এই যুবক | সকালের খবর ২৪
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমতলীতে জমিজমা নিয়ে বিরোধ ২ নারীসহ ৩জনকে পিটিয়ে জখম গর্জনিয়া ফাঁড়ী পুলিশের অভিযানে ২৫ টি মোবাইল ফোন ও সিএনজিসহ ৪ যুবক আটক নাকুগাঁও সীমান্ত দিয়ে দেশে ফিরলেন কুড়িগ্রামের ৬ মৎস্যজীবী গাজীপুর-১ আসন কালিয়াকৈরে নির্বাচনী প্রচারণায় বিএনপি মনোনীত প্রার্থী মোরেলগঞ্জে পালিত হলো আন্তর্জাতিক দূর্নীতি দিবস মোরেলগঞ্জে বেগম রোকেয়া দিবস পালিত ‎পাঁচবিবিতে আন্তর্জাতিক দুর্নীতি দমন দিবস পালিত ‎ আটঘরিয়ায় বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা মুত্তাকী কল্যাণ সংস্থার উদ্যোগে অসহায়দের মাঝে কম্বল বিতরণ বিজিবির অভিযানে ৪কোটি টাকার মাদক অস্ত্র-চোরাচালান কৃত পন্য জব্দ

সাপাহারে রাস্তার পাশে পড়ে আছে মানসিক ভারসাম্যহীন কে এই যুবক

  • প্রকাশিতঃ বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৮৪ বার পঠিত

জাহাঙ্গীর আলম মানিক,সাপাহার (নওগাঁ) সংবাদদাতাঃ নওগাঁর সাপাহার উপজেলার অন্তর্গত গোয়ালা ইউনিয়নের খোট্টাপাড়া বাজার সংলগ্ন পাকা রাস্তার পাশে পড়ে থাকে মানসিক ভারসাম্যহীন এক যুবক। এভাবেই প্রায় এক বছরেরও বেশি সময় ধরে পড়ে আছে এক মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত যুবক । দীর্ঘদিন রাস্তার পাশে একই স্থানে অবস্থান করা স্থানীয় লোকজন তাকে ‘রবি’ নামে ডাকলেও তার প্রকৃত নাম পরিচয় এখনো কেউ জানাতে পারেননি।

রবি কথা বলতে পারলেও সবার সঙ্গে সে কথা বলে না। সারাদিন প্রায় একই জায়গায় চুপচাপ শুয়ে বসেই কাটায়। এমনকি বর্ষাকালে টানা বৃষ্টির পানিতেও সে ওই স্থান পরিবর্তন করেনি। সবচেয়ে আশ্চর্যের বিষয়, এই দীর্ঘ সময় ধরে সে একই স্থানে অবস্থান করছে। ঝড় বৃষ্টি বাদলে সে কখনোই জায়গা ত্যাগ করে নি। ক্ষুধা লাগলে সে স্থানীয় বাজারে গিয়ে হোটেল দোকানদারদের কাছে চেয়ে যা পায় তাই খায়। এরপর আবার ফিরে এসে আগের জায়গাতেই শুয়ে থাকে।

স্থানীয় বাসিন্দা আমিনুল ইসলাম জানান, এক বছরেরও বেশি সময় ধরে ছেলেটিকে এখানে দেখছি। সে মানসিক ভারসাম্যহীন। নাম-পরিচয় কিছুই বলতে পারে না। অনেক সময় একা একা কথা বলে, আবার কখনো চিৎকার বা কান্নাকাটিও করে। আমরা মাঝে মাঝে গোসল ও করিয়েছি, মাঝেমধ্যে পরনের প্রয়োজনীয় কাপড়ও দিয়েছি, অনেক চেষ্টা করেও তার পরিবারের কাউকে খুঁজে পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, যা-ই খাবার পায়, তাই খেয়ে কোনোরকমে দিন কাটাচ্ছে রনি। একই জায়গায় সে ঘুমায়, শুয়ে থাকে এবং তার সব প্রয়োজনও সেখানেই মেটায়।
মানসিক ভারসাম্যহীন এই তরুণের যদি কারো আপনজন হয়ে থাকে বা তাকে চিনে থাকেন, তাহলে( ০১৭৭৩-০৫৬৭৮১) নম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন স্থানীয় বাসিন্দা আমিনুল ইসলাম।
জাহাঙ্গীর আলম মানিক সাপাহার নওগাঁ প্রতিনিধি মোবাইল নং ০১৭৪০৬২৭৭৪৮

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD