1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
সাপাহারে আট দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত | সকালের খবর ২৪
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০১:০০ অপরাহ্ন
শিরোনামঃ
আন্তর্জাতিক প্রটোকল মেনেই শহীদদের মরদেহ তোলা হবে: সিআইডি প্রধান আন্তর্জাতিক প্রটোকল মেনেই শহীদদের মরদেহ তোলা হবে: সিআইডি প্রধান মৌলিক প্রশিক্ষণ শেষ করল ১৭১ আনসার সদস্য: দুর্যোগে সর্বদা প্রস্তুত থাকার আহ্বান লালমনিরহাটে নিয়োগ বাতিলের দাবিতে জেলা প্রশাসকের বিরুদ্ধে হরিজন সম্প্রদায়ের মানববন্ধন পঞ্চগড়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ওলামা দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত ন্যায্য সমঝোতা না হলে জোট নয়: নবীনগরে নুরুল হক নূর অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে রানাপাশা ইউনিয়ন জামায়াত সভাপতির পদ স্থগিত ও বহিষ্কার ছাত্রলীগের ক্যাডার লাভলু সিকদারের বিরুদ্ধে অবৈধ সম্পদের অভিযোগ দুদুকে চসিকের নিষেধাজ্ঞা অমান্য করে চলাচলের রাস্তায় ফের বর্জ্য ফেললো মহল্লা কমিটি মাধবপুরে অপহরণের পাঁচ দিন পর স্কুলছাত্রী উদ্ধার

সাপাহারে আট দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৭১ বার পঠিত

জাহাঙ্গীর আলম মানিক সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আট দলীয় ফুটবল টুর্নামেন্টের রোমাঞ্চকর ফাইনাল ম্যাচ। শুক্রবার বিকেল সাড়ে ৩টায় সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সাপাহার উপজেলা ক্রীড়া একাডেমীর আয়োজনে অনুষ্ঠিত এ ফাইনালে মুখোমুখি হয় পোরশা ফুটবল একাদশ ও নিয়ামতপুর ফুটবল একাদশ।

ফাইনাল ম্যাচের উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের উদ্বোধক সাপাহার উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম চৌধুরী (বেনু)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাপাহার উপজেলা ক্রীড়া একাডেমীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ আবু সাইদ চৌধুরী (অনিক)।

এসময় উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আনছারী, দপ্তর সম্পাদক রবিউল ইসলাম চৌধুরী (রবি), জেলা ছাত্রদল নেতা আবু হানিফ, সাপাহার ক্রীড়া একাডেমীর সদস্য সচিব আল আমিন চৌধুরীসহ অন্যান্য অতিথিবৃন্দ।

ফাইনালকে ঘিরে মাঠে ছিল বিপুল সংখ্যক দর্শকের ঢল ও উৎসবমুখর পরিবেশ। নির্ধারিত সময়ে নিয়ামতপুর ফুটবল একাদশকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে পোরশা ফুটবল একাদশ।

ম্যাচ শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। উৎসবমুখর এই টুর্নামেন্টকে কেন্দ্র করে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মাঝে ছিল ব্যাপক আনন্দ-উদ্দীপনা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD