1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
সশস্ত্র বাহিনী দিবস: বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসে সীমিত থাকবে যান চলাচল | সকালের খবর ২৪
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০১:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
জাতীয় চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেল সিংহ আন্তর্জাতিক প্রটোকল মেনেই শহীদদের মরদেহ তোলা হবে: সিআইডি প্রধান আন্তর্জাতিক প্রটোকল মেনেই শহীদদের মরদেহ তোলা হবে: সিআইডি প্রধান মৌলিক প্রশিক্ষণ শেষ করল ১৭১ আনসার সদস্য: দুর্যোগে সর্বদা প্রস্তুত থাকার আহ্বান লালমনিরহাটে নিয়োগ বাতিলের দাবিতে জেলা প্রশাসকের বিরুদ্ধে হরিজন সম্প্রদায়ের মানববন্ধন পঞ্চগড়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ওলামা দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত ন্যায্য সমঝোতা না হলে জোট নয়: নবীনগরে নুরুল হক নূর অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে রানাপাশা ইউনিয়ন জামায়াত সভাপতির পদ স্থগিত ও বহিষ্কার ছাত্রলীগের ক্যাডার লাভলু সিকদারের বিরুদ্ধে অবৈধ সম্পদের অভিযোগ দুদুকে চসিকের নিষেধাজ্ঞা অমান্য করে চলাচলের রাস্তায় ফের বর্জ্য ফেললো মহল্লা কমিটি

সশস্ত্র বাহিনী দিবস: বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসে সীমিত থাকবে যান চলাচল

  • প্রকাশিতঃ রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৫৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২১ নভেম্বর) ঢাকা সেনানিবাসে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। ওইদিন সেনানিবাস এলাকায় সব ধরনের যানবাহন চলাচল সীমিত থাকবে।

রবিবার (১৬ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, ২১ নভেম্বর ঢাকা সেনানিবাসের রাস্তা (শহীদ জাহাঙ্গীর গেট থেকে স্টাফ রোড পর্যন্ত প্রধান সড়ক) যানজট মুক্ত রাখার লক্ষ্যে সেনানিবাসে অবস্থানকারী ব্যক্তি ও আমন্ত্রিত অতিথিদের বহনকারী যানবাহন ছাড়া সব প্রকার যানবাহন সকাল ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত এবং দুপুর ১২টা থেকে ৭টা পর্যন্ত সেনানিবাস এলাকা দিয়ে চলাচল পরিহার করার জন্য অনুরোধ করেছে আইএসপিআর।

সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত থাকবে নৌবাহিনীর জাহাজ

সশস্ত্র বাহিনী দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে আগামী ২১ নভেম্বর ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও চাঁদপুরে নৌবাহিনীর নির্ধারিত জাহাজ কিছু স্থানে সর্বসাধারণের দেখার জন্য দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত উন্মুক্ত রাখা হবে।

ঢাকা— সদরঘাট, ঢাকা। চট্টগ্রাম— নেভাল বার্থ/বিএন আরআরবি খুলনা নেভাল বার্থ/রকেট ঘাট। খুলনা— দিগরাজ নেভাল বার্থ/মোংলা বন্দর। বরিশাল— বরিশাল বিআইডব্লিউটিএ ঘাঁট। চাঁদপুর— চাঁদপুর বিআইডব্লিউটিএ ঘাট।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD