

সরাইল উপজেলা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিনের উত্তর বাজার এলাকার বাসিন্দা সোহেল হিজরা বিরুদ্ধে মাদক বিক্রির অভিযোগে ক্ষুব্ধ হয়ে গ্রামবাসী তার বাড়িতে আগুন দেয় শুক্রবার (২০ জুন) জুম্মার নামাজের পর।
সরাইল উপজেলার কালিকচ্ছ উত্তর বাজার সরকারি জায়গা বসবাস করা হিজরা সোহেল বিভিন্ন অসামাজিক কাজ, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। এছাড়া এলাকায় বিভিন্ন সামাজিক অনুষ্ঠান বিশেষ করে বিয়ে বাড়িতে গিয়ে চাঁদা দাবি করে হয়রানি করা ছিল তার কাজ।
স্থানীয় সূত্রে জানা যায়, বহুদিন থেকে মাদক ব্যবসা করে আসছে সোহেল হিজরা, বেপরোয়া চলাফেরা অশ্লীল কথাবার্তায় এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি গড়ে তুলে সে। বহুবার তাকে এলাকার মুরুব্বিরা সাবধান করলেও কারো কথায় কান দেয়নি উল্টো মাদক নিয়ে পাল্টা হুমকি দেয় এলাকাবাসীকে। তার বেপরোয়া চলাফেরা আর এলাকায় মাদক ছড়িয়ে দেওয়ার শঙ্কায় গ্রামবাসী ক্ষুদ্ধ হয়ে শুক্রবার জুম্মার নামাজের পর তার বাড়িতে আগুন ধরিয়ে দেয়।
আগুনের লাগার খবর শুনে সরাইল ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছালে এলাকাবাসীর নিষেধ করায় ফায়ার সার্ভিস টিম আগুন নিয়ন্ত্রণ না করে ঘটনাস্থল ত্যাগ করেন।