1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
সরাইলে সাংবাদিকদের সাথে জামায়াত প্রার্থীর মতবিনিময় | সকালের খবর ২৪
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৬ অপরাহ্ন

সরাইলে সাংবাদিকদের সাথে জামায়াত প্রার্থীর মতবিনিময়

  • প্রকাশিতঃ বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ২১৮ বার পঠিত

সরাইল উপজেলা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হিসেবে মো: মোবারক হোসাইন সরাইল উপজেলার সাংবাদিকদের সাথে মঙ্গলবার (৮ জুলাই) রাতে উপজেলা জামায়াতে ইসলামীর দলীয় অফিসে মতবিনিময় সভার আয়োজন করেন।সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের আমির মাওলানা মো:মোবারক হোসাইন স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের বলেন, ছাত্র-জনতার ঐক্যবদ্ধ জুলাই আন্দোলনে ফ্যাসিস্ট হাসিনা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। তিনি আরও বলেন, সাংবাদিক হচ্ছে জাতির বিবেক। সাংবাদিকের লেখনীতে সত্য ওঠে আসে। ফ্যাসিস্ট সরকারের ১৭ বছরে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা যেমন জুলুম নির্যাতনের শিকার হয়েছে তেমনি জাতির বিবেক সাংবাদিকরাও হামলা, মামলা ও হয়রানির শিকার হয়েছে।

বিগত সময়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দুই জন মন্ত্রী রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন যাদের বিরুদ্ধে দুর্নীতির লেশ মাত্র ছিল না। যারা রাষ্ট্র পরিচালনায় সততা ও ন্যায় পরায়ণতার দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। এতে প্রমানিত বাংলাদেশ জামায়াতে ইসলামী সরকার গঠন করলে দেশ পরিচালনায় ন্যায়-নীতি প্রতিষ্ঠিত হবে। জামায়াতে ইসলামী সরকার গঠন করলে সাংবাদিকদের পূর্নাঙ্গ স্বাধীনতা দেওয়া হবে।সরাইল উপজেলা জামায়াতের আমির মো: এনাম খানের সভাপতিত্বে ও সেক্রেটারী নুরুজ্জামান জাবেদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দেন সরাইল উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা কুতুব উদ্দিন, জেলা জামায়াতের অফিস সেক্রেটারী এডভোকেট মনিরুজ্জামান মনির, জেলা জামায়াতের আইন ও মিডিয়া বিষয়ক সম্পাদক মো: রোকন উদ্দিন। সভায় কোরআন থেকে তেলাওয়াত করেন সরাইল সদর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী খন্দকার বরকত উল্লাহ মিন্টু। এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD