1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
সরাইলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল | সকালের খবর ২৪
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
সৎ মায়ের সন্তানের মতো উত্তরবঙ্গের সঙ্গে আচরণ করা হয়েছে পঞ্চগড়ে ডা.শফিকুর রহমান ডেভিল হান্ট ফেইজ-২: মোহাম্মদপুর-আদাবরে গ্রেফতার ২২ সাত দিনে সেনা অভিযানে গ্রেফতার ২৭৮ ফতুল্লায় ২০ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ, পাচারকারী আটক বঙ্গোপসাগরে উদ্ধার বাংলাদেশি জেলে পরিবারের কাছে হস্তান্তর শিশু নির্যাতনের ভিডিও ভাইরাল: শারমিন একাডেমির ব্যবস্থাপক গ্রেফতার রাজউকের ৩৭ জনসহ রূপায়ণ গ্রুপের মালিকপক্ষের বিরুদ্ধে দুদকের মামলা আমতলীতে নিহত দুই জেলে পরিবার পেলেন আর্থিক সহায়তা মহিপুর থানাকে উপজেলায় রূপান্তর করা হবে-এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালী-৪ নির্বাচনী আসনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারনা শুরু

সরাইলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

  • প্রকাশিতঃ শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ৯৩ বার পঠিত

উজ্জল মিয়া, সরাইল উপজেলা প্রতিনিধিঃ

বিএনপি চেয়ারপার্সন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য ও সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আনোয়ার হোসেন মাস্টার এর উদ্যোগে শুক্রবার (৫ ডিসেম্বর) বাদ জুম্মা সরাইল বিকাল বাজার শাহী জামে মসজিদে এ দোয়া মাহফিল হয়। মাহফিলে দোয়া পরিচালনা করেন সরাইল বিকাল বাজার শাহী মসজিদের খতিব মাওলানা খালেদ সাইফুল্লাহ।

এ সময় সরাইল বিকাল বাজার শাহী জামে মসজিদের পেশ ইমাম মাওলানা শেখ আমান উল্লাহ, সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সরাইল উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবদুল জব্বার, সরাইল উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সরাইল উপজেলা যুবদলের সাবেক সভাপতি নাজমুল আলম খন্দকার মুন্না, সরাইল উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সরাইল উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম ভূঁয়া, সরাইল উপজেলা কৃষকদলের আহবায়ক মশিউর রহমান মাস্টার, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি সেলিম খান, সরাইল উপজেলা জিয়া পরিষদের সভাপতি আব্বাস উদ্দিন ও সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, বিএনপি নেতা কামাল খন্দকার, সাবেক ছাত্রদল নেতা মোস্তাক আলম খন্দকার রিগান, উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি প্রভাষক মোঃ রুবেল মিয়া ও যুবদল নেতা সাইফুল ইসলামসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ূ কামনা করা হয়। দোয়া মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে তাবারক বিতরণ করা হয়। এছাড়া দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শুক্রবার বাদ জুম্মা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা স্ব স্ব এলাকার মসজিদে দোয়া করেছেন বলে খবর পাওয়া গেছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD