

মুরাদ হাসান উজ্জল, সরাইল উপজেলা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দাঙ্গা-হাঙ্গামা প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সরাইল সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে চেয়ারম্যান আব্দুল জব্বারের সভাপতিত্বে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে শুক্রবার (২৭ জুন) বিকালে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মোশারফ হোসাইন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য ও সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: আনোয়ার হোসেন মাস্টার।
সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, উপজেলা জামায়াতের আমির মো: এনাম খান, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম ভূঁইয়া, উপজেলা যুবদলের আহবায়ক আবু সুফিয়ান সিদ্দিকী, সদস্য সচিব মো: নুর আলম ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ বিভিন্ন স্তরের লোকজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।অনুষ্ঠান সঞ্চালনা করেন সরাইল উপজেলা কৃষক দলের আহবায়ক মশিউর রহমান মাস্টার।
সরাইলে দাঙ্গা-হাঙ্গামা প্রতিরোধে বিশেষ অবদান রাখায় সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মোশারফ হোসাইনকে সম্মান সূচক উত্তরীয় পড়িয়ে দেন মো: আনোয়ার হোসেন মাস্টার ও উপস্থিত অন্যান্য বিশেষ ব্যক্তিবর্গ।