1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
সংসদীয় আসন পৃথক করার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল মোংলার রাজপথ | সকালের খবর ২৪
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই : তারেক রহমান সরাইলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের ৭ জনকে বহিষ্কার মোরেলগঞ্জের বীর মুক্তিযোদ্ধা স.ম. কবির আহমেদ মধুর কবর জিয়ারত করলেন অধ্যক্ষ আব্দুল আলীম মোরেলগঞ্জে জামায়াতের জনসভায় হাজারো মানুষের ঢল মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত মিরসরাইয়ে পানিতে ডু’বে মারা যাওয়া স্কুল ছাত্র মাহিন বাগমারায় ধানের শীষের নির্বাচনী জনসভায় উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন ৪৫৩৮ বন্দি, কালও চলবে ভোট মোহাম্মদপুরে সেনা অভিযানে দুটি বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী আটক রূপসার নৈহাটি ইসলামিয়া ক্যাডেট একাডেমীর পুরস্কার বিতরণ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সম্মিলিত সামাজিক আন্দোলনের আলোচনা সভা অনুষ্ঠিত

সংসদীয় আসন পৃথক করার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল মোংলার রাজপথ

  • প্রকাশিতঃ শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ১৪১ বার পঠিত

মোংলা (বাগেরহাট) প্রতিনিধিঃ

নির্বাচন কমিশনের গণবিরোধী ও ষড়যন্ত্রমূলক সিদ্ধান্তের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে মোংলার রাজপথ। বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসন অন্য আসনের সঙ্গে একীভূত করার সিদ্ধান্তের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি আয়োজিত বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

শুক্রবার (৩১ জুলাই ২৫) বিকেলে বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ মোঃ শামীমুর রহমান শামীমের নেতৃত্বে মোংলা শহরের প্রধান প্রধান সড়কে মিছিলটি প্রদক্ষিণ করে মোংলা পৌর চত্বরে সমাবেশে মিলিত হয়।

এ সময় মোংলা উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ জামাল হোসেনের সভাপতিত্বে পুরো কর্মসূচি পরিচালিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ মোঃ শামীমুর রহমান শামীম বলেন, “একটি জনবিচ্ছিন্ন সরকারকে টিকিয়ে রাখতে যারা নির্বাচনী ব্যবস্থাকে কবর দিতে চায়, অন্তর্বর্তীকালীন সরকারের ছত্রছায়ায় নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত তারই প্রমাণ। বাগেরহাট-৩ আসন বিলুপ্ত করে রামপাল ও মোংলার মানুষের রাজনৈতিক অধিকার হরণ করা হয়েছে। এটি গণতন্ত্র, ইতিহাস ও এলাকার জনগণের সঙ্গে নির্মম প্রতারণা।”

তিনি আরও বলেন, “এই আসনের জনগণ নদীভাঙন, জলাবদ্ধতা, শিল্প দূষণের মতো নানা সমস্যায় জর্জরিত। সেই মানুষের কণ্ঠস্বর সাংবিধানিক অধিকারও কেড়ে নেওয়া হলো। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত দলীয় নয়, এটি জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। আমরা এই ষড়যন্ত্র রুখবই।”

সমাবেশে বিএনপি নেতা মোঃ এমরান হোসেন বলেন, “জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই সরকার জনগণের ভয় করে। তাই তারা আসন কেটে রাজনৈতিক অধিকার কেড়ে নিতে চায়।”

মোংলা উপজেলা যুবদল সভাপতি মোঃ সাইফুল ইসলাম (বস) বলেন, “আমরা এই অন্যায়ের বিরুদ্ধে রাজপথে আছি, থাকব এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।”

এছাড়া বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দও সমাবেশে বক্তব্য রাখেন এবং সিদ্ধান্ত বাতিল না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা “আসন কাটা চলবে না”, “গণবিরোধী সিদ্ধান্ত মানি না”, “রামপাল-মোংলা আমাদের অধিকার” ইত্যাদি স্লোগানে মুখরিত করে তোলে গোটা মোংলা শহর।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD