1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
সংখ্যালঘু-সংখ্যাগরিষ্ঠ বিভাজনে জামায়াতে ইসলামী বিশ্বাসী নয় :খবিরুল ইসলাম | সকালের খবর ২৪
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরাইলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের ৭ জনকে বহিষ্কার মোরেলগঞ্জের বীর মুক্তিযোদ্ধা স.ম. কবির আহমেদ মধুর কবর জিয়ারত করলেন অধ্যক্ষ আব্দুল আলীম মোরেলগঞ্জে জামায়াতের জনসভায় হাজারো মানুষের ঢল মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত মিরসরাইয়ে পানিতে ডু’বে মারা যাওয়া স্কুল ছাত্র মাহিন বাগমারায় ধানের শীষের নির্বাচনী জনসভায় উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন ৪৫৩৮ বন্দি, কালও চলবে ভোট মোহাম্মদপুরে সেনা অভিযানে দুটি বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী আটক রূপসার নৈহাটি ইসলামিয়া ক্যাডেট একাডেমীর পুরস্কার বিতরণ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সম্মিলিত সামাজিক আন্দোলনের আলোচনা সভা অনুষ্ঠিত পটুয়াখালীতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপির প্রার্থী আলতাফ হোসেন চৌধুরী’র মতবিনিময় সভা

সংখ্যালঘু-সংখ্যাগরিষ্ঠ বিভাজনে জামায়াতে ইসলামী বিশ্বাসী নয় :খবিরুল ইসলাম

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ১৮৩ বার পঠিত

আব্দুল মজিদ মল্লিক, আত্রাই (নওগাঁ): নাগরিকদের সমঅধিকারে জামায়াতে ইসলামী বিশ্বাসী উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের এমপি প্রার্থী ও ৪নং পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো.খবিরুল ইসলাম বলেন, নাগরিকদের সংখ্যালঘু-সংখ্যাগরিষ্ঠ বিভাজনে জামায়াতে ইসলামী বিশ্বাসী নয়। জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে হিন্দু সম্প্রদায়কে আর সংখ্যালঘু বানিয়ে রাখতে দিবে না।

সোমবার (৩১ জুন) রাত ৯ টায় উপজেলার মির্জাপুর ঐতিহাসিক রথযাত্রা অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, এদেশের প্রতিটি মানুষ সমান অধিকার ও মর্যাদা লাভ করবে। কেউ কোন ধর্মের অনুসারী রাষ্ট্রের কাছে সেটি বিবেচ্যের বিষয় হবে না, রাষ্ট্র বিবেচনা করবে সকলেই রাষ্ট্রের নাগরিক।

এ ছাড়া তিনি বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে না। জামায়াতে ইসলামীর রাজনীতি হচ্ছে মানুষের অধিকার প্রতিষ্ঠায় মানুষের পাশে থাকা। জামায়াতে ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় কখনো যায়নি কিন্তু রাষ্ট্রের প্রতিটি মানুষের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন করছে। এ আন্দোলন জনগণের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত চলবে।বাংলাদেশে জামায়াতে ইসলামীর নেতৃত্বে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে এখানকার প্রতিটি মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করতে পারবে। হিন্দুদের সংখ্যালঘু হিসেবে নয় বাংলাদেশের গর্বিত নাগরিক হিসেবে অধিকার প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী কাজ চালিয়ে যাবে।

শাহাগোলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর প্রধান উপদেষ্টা কেএম রফিকুল ইসলামের পরিচালনায় মতবিনিময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পাঁচুপুর ইউনিয়ন জামায়াত ইসলামীর সেক্রেটারি মো. আবু শাহীন, সমাজকল্যাণ সম্পাদক জহুরুল ইসলাম জনি, শাহাগোলা ইউনিয়ন জামায়াত ইসলামীর সেক্রেটারি মো. মোহসিন আলী, সাংগঠনিক সম্পাদক মো. মতিউর রহমান, খন্দকার ফজলুর রহমান সহ স্থানীয় নেতা-কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD