1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
শ্রীনগরে সরকারি রাস্তার জায়গা দখল করে দেওয়াল নির্মাণ | সকালের খবর ২৪
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফরিদপুরে সাংবাদিকের উপর হামলার পরে বাড়িতে দুর্ধর্ষ চুরি বিটিএলএর ৩৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের আর্ট প্রদর্শনী উদ্বোধন নাইক্ষ্যংছড়ি থানা’র ওসি মাসরুরুল হকের বিদায় সংবর্ধনা জীবননগরে বিজিবির হাতে ৪ মাদক সেবনকারী আটক বোয়ালমারীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল সরাইলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল নোয়াখালীতে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে ক্রিকেট টুর্নামেন্ট রাজনৈতিক পথরেখা ও জাতির ভাগ্য নির্ধারণ হবে শিগগিরই: মাহী বি চৌধুরী আমতলীতে চরের জমি থেকে মাটি কাটা ও লাইসেন্স না থাকায় ব্রিকসকে ৭০ হাজার টাকা জরিমানা

শ্রীনগরে সরকারি রাস্তার জায়গা দখল করে দেওয়াল নির্মাণ

  • প্রকাশিতঃ রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ১৭৬ বার পঠিত

স্টাফ রিপোর্টার,আলিফ হোসেন:
মুন্সীগঞ্জের শ্রীনগরে সরকারি রাস্তার জায়গা দখল করে দেওয়াল নির্মাণের অভিযোগ উঠেছে কুকুটিয়া ইউনিয়নের ইউপি সদস্য আসাদ হাওলাদারের বিরুদ্ধে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার কুকুটিয়া ইউনিয়নের বাগবাড়ি এলাকায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির পাকা রাস্তার জায়গা দখল করে বাড়ির ইটের দেয়াল নির্মাণ করা হচ্ছে। এতে যানবাহন চলাচলে মারাত্মক দুর্ঘটনা, ব্যাঘাত সৃষ্টি হচ্ছে । ভবিষ্যতে রাস্তা প্রশস্তকরণেও নানা ব্যাঘাত পোহাতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।

নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা বলেন, সরকারি রাস্তা ঘেঁষে বিশাল দেয়াল নির্মাণ করার কারণে যানবাহন চলাচল করতে পারবে না। রাস্তা প্রশস্ত করার পথও বন্ধ করে দিচ্ছে ইউপি সদস্য আসাদ হাওলাদার। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।

এই বিষয়ে ইউপি সদস্য আসাদ হাওলাদারের কাছে জানতে চাইলে তিনি বলেন, সরকারি রাস্তা দখলের প্রশ্নই আসে না। আমার জায়গায় রাস্তা। আমার জায়গায় আমি বাড়ির দেয়াল নির্মাণ করছি।

এ বিষয়ে কুকুটিয়া ইউনিয়ন ভূমিক কর্মকর্তা নাসির উদ্দিন বলেন, আমি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD