

স্টাফ রিপোর্টার আলিফ হোসেন:
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার আটপাড়া ইউনিয়নের বেলতলী যুব সমাজ সেবা সংগঠনের উদ্যোগে মাদক বিরোধী কর্মসূচি ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সিংপাড়া বাজারে সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে মুক্ত করার লক্ষ্যে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন,যুব সমাজকে মাদকের করাল গ্রাস থেকে বাঁচাতে হলে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকার কোনো বিকল্প নেই। মাদক শুধু একজন ব্যক্তির ক্ষতি করে না, একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে মাদক প্রতিরোধে কাজ করবো।
এ সময় উপস্থিত ছিলেন, লাভলু, হামিদুল, ড্যানি সাইদুল, ওয়াহিদুল ইসলাম, অ্যাডভোকেট লাভলু মিয়া,রকিবুল হাসান, আব্দুল হালিম রতন , দেলোয়ার হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।